জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
ঢাকাই সিনেমার আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের বয়স দশ বছর পূর্ণ হলো। জন্মদিনে বাবা-মায়ের শুভেচ্ছাবার্তায় সিক্ত হওয়ার পর এবার ছেলেকে এক বিশেষ উপহার দিলেন ঢালিউড কুইন।
মূলত, ছেলের দশম জন্মদিনকে আরও স্মরণীয় করে রাখতে তাকে নিয়ে কক্সবাজারে পাড়ি জমিয়েছেন অপু বিশ্বাস। নিজের ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করেন নায়িকা। তাতে দেখা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন মা ও ছেলে। এ সময় অপুর পরনে ছিল গোলাপি কাজের সালোয়ার-কামিজ এবং চোখে রোদচশমা। অন্যদিকে জয় পরেছিল কালো টি-শার্ট ও কালো প্যান্ট, সঙ্গে চোখে রোদচশমা ও মুখে কালো মাস্ক।
ছবিটি শেয়ার করে ক্যাপশনে অপু বিশ্বাস ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ’।
এর আগে গত রোববার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছিলেন অপু বিশ্বাস। নিজের সঙ্গে ধারণ করা কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’ পিছিয়ে ছিলেন না শাকিব খানও। ছেলের কালো কটি ও কালো পাঞ্জাবি পরা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
২০০৮ সালে বিয়ের পর ক্যারিয়ারের কারণে দুজনেই নিজেদের বিয়ের খবরটি গোপন রেখেছিলেন শাকিব ও অপু। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান আব্রাম খান জয়। বছর খানেক পর ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশন লাইভে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস, যা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। সেই থেকেই নেটিজেনদের কাছে দারুণ জনপ্রিয় ও চর্চিত এই তারকা-পুত্র।
aliul / aliul
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী