ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ৩:১৭

ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল জোর। তাদের নির্মাণে ফিলিস্তিনের গাজা নিয়ে প্রামাণ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ জিতে নিয়েছিল অস্কার। এবার গাজা জেনোসাইড নিয়েই তারা ফের নির্মাণ করেন নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’। দিন কয়েক আগে ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রায় ২৫ মিনিটের দীর্ঘ করতালিতে যে ফিল্মটি আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল, পেয়েছিল ‘স্পেশাল জুরি প্রাইজ’, এবার সেটিই পৌঁছেছে নিউইয়র্কে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির প্রিমিয়ার হয়।  

সিনেমাটি পৃথিবীর যেখানে, যতবার প্রিমিয়ার হয়েছে; ততবারই আলোচনার জন্ম দিয়েছে। কারণ, গাজায় গণহত্যার নেপথ্যে ভয়ংকর সব বিষয় উঠে এসেছে তাতে। গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডব, সামরিক অপকর্ম এবং এতে মার্কিন প্রশাসনের অর্থায়নের বিষয়টি তুলে ধরা হয়। ফলে ইসরায়েল-আমেরিকার রসায়ন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যা বিতর্ক চাউর হয়।

নির্মাতাদ্বয় যে ফিল্মটি নির্মাণ করে সফল, তা বলাই বাহুল্য। ইতোমধ্যে সিনেমাটিকে নিয়ে মন্তব্য করেছে স্বয়ং নেতানিয়াহু। চলচ্চিত্রকে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের’ সঙ্গে তুলনা করেছেন। শুধু তাই নয়, ইসরায়েলের সংস্কৃতিমন্ত্রী মিকি জোহর নির্মাতাদের নাগরিকত্ব বাতিলের হুমকি দিয়েছেন। ফলে প্রশ্ন উঠেছে, ইসরায়েলি হয়েও এমন ঝুঁকি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা নির্মাণ কারণের নেপথ্যে নির্মাতাদের চিন্তা কেমন ছিল!

তার জবাব অবশ্য নিউইয়র্ক উৎসবেই দিয়েছেন নির্মাতারা; তা আবার সিনেমাটি প্রদর্শনীর পর। ইসরায়েলের অন্যতম মিত্র এই দেশে বসেই, সকলের সামনে নেতানিয়াহুর গণহত্যা, আমেরিকার তাতে সরাসরি সংশ্লিষ্টতা নিয়েও কথা বলেন। 

নির্মাতাদের দাবি, শুধু দর্শকের প্রতিক্রিয়া পাওয়াই নয়, ‘নাজা’ তথ্যচিত্রের নির্মাতাদের লক্ষ্য আরও বড়। ইসরায়েলি সামরিক বাহিনীকে মার্কিন সহায়তা দেওয়ার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আলোচনা জোরদার করা এবং আসন্ন ইসরায়েলি নির্বাচনের আগে দেশটির সমাজেও নতুন করে প্রশ্ন তোলা ছিল তাদের লক্ষ্য।

নিউইয়র্কে প্রদর্শনীর পর দর্শকদের সঙ্গে আলোচনায় ইউভাল আব্রাহাম স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রে ছবিটি দেখানোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যই বড় প্রেরণা। তার ভাষায়, ‘আমাদের জন্য এটাই প্রধান প্রেরণা।’ এরপর তিনি ছবিটির শেষ বার্তার প্রসঙ্গ তুলে বলেন, ‘এই অপরাধগুলো এখনো চলছে—শুধু আমাদের দেশই এটি করছে বলে নয়, আপনাদের দেশও (আমেরিকা) এটিকে সমর্থন ও অর্থায়ন করছে।’ 

নেতানিয়াহুর বক্তব্যের জবাবে আব্রাহাম বলেন, ‘নেতানিয়াহু এই ছবিকে ক্ষেপণাস্ত্রের সাথে তুলনা করেছেন; আর আপনারা তো জানেনই যারা ক্ষেপণাস্ত্র ছোড়ে, তাদের পরিণতি কী হয়!’

সহ-নির্মাতা র‍্যাচেল জোর স্পষ্ট করেন, ইসরায়েলের সাধারণ জনগণের চোখে এই গণহত্যাকে আড়াল করার যে সংস্কৃতি চলছিল, সেটি ভাঙাই ছিল তাদের অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, ‘নাজা’ চলচ্চিত্রটির মূল ভিত্তি গড়ে উঠেছে গাজা যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ২৪ জন সাবেক সেনাসদস্যের গোপন ও রোমহর্ষক সাক্ষাৎকারের ওপর। ছবিতে এআই প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তু নির্ধারণ, বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যা এবং নির্দোষ প্রাণহানিকে ভয়াবহ বাস্তবতা হিসেবে উন্মোচন করা হয়েছে। তেল আবিবের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসে মানুষের টিভি দেখার দৃশ্য এবং অন্যদিকে গাজার ধ্বংসস্তূপের তুলনামূলক চিত্র তুলে ধরে ইসরায়েলি সমাজের নীরবতা ও তোষণনীতিকে তীব্রভাবে বিদ্ধ করেছেন নির্মাতারা। 

aliul / aliul

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ