১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন
‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’ এ স্লোগানে ২৭ বছর পার করে আটাশ বছরে পদাপর্ণ করছে ‘চ্যানেল আই’। এ উপলক্ষে চ্যানেল আই-এর পর্দাজুড়ে এবং চ্যানেল আই প্রাঙ্গণে থাকবে বর্ণাঢ্য আয়োজন। এ ধারাবাহিকতায় চ্যানেল আইয়ের পর্দায় ৩০ সেপ্টেম্বর বিকাল ৪:৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মনিবিস্কুট-চ্যানেল আই পুষ্টি আড্ডা’। উপস্থাপনায় ইফাতারা ইরা এবং পরিচালনা করেছেন স্বপ্না রেজা। ওইদিন বিকাল ৫:৩০ মিনিটে প্রচার হবে পুনম প্রিয়াম-এর পরিচালনায় চেনামুখ দুঃখ সুখ-এর বিশেষ পর্ব ‘ডিজিটাল নবাব’। অভিনয়ে ফেরদৌস ওয়াহিদসহ অনেকে। বিকাল ৫:৫৫ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘ভিম দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব।
১ অক্টোবর রাত ১টায় এবং সকাল ৯:৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’। উপস্থাপনা করবেন জিল্লুর রহমান। সকাল ৭:৪০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’ এর বিশেষ পর্ব। সকাল ৯:৩০ মিনিটে রয়েছে সংবাদপত্র নিয়ে অনুষ্ঠান ‘সংবাদপত্রে বাংলাদেশ’। সকাল ১১:০৫ মিনিট থেকে চ্যানেল আই চেতনা চত্বরে দিনব্যাপী উৎসব উদ্যাপনের নানা আয়োজন নিয়ে সরাসরি সম্প্রচার হবে ‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’। দুপুর ১২:৩০ মিনিটে প্রচার হবে বিশেষ পর্ব ‘তারকা কথন’। বিকাল ০৩:০৫ মিনিটে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’। রাত ৭:৫০ মিনিটে প্রচার হবে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, স্বর্ণলতা অভিনীত বিশেষ নাটক ‘বউ চা’। ১ অক্টোবর রাত ৯:৩৫ মিনিটে এবং ২ অক্টোবর সকাল ১১:৩০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজ-এর উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘মেমোরি রিওয়াইন্ড’। রাত ১০:২০ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘চ্যানেল আইয়ের সাথে সবুজের পথে’। রাত ১২টায় প্রচার হবে ‘আজকের সংবাদপত্র’। অংশগ্রহণে চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ সদস্য শাইখ সিরাজ, মুকিত মজুমদার বাবু এবং জহির উদ্দিন মাহমুদ মামুন।
২ অক্টোবর রাত ১০:৩০ মিনিটে এবং ৩ অক্টোবর সকাল ১১:৩০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজ এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এআই নিয়ে বিশেষ আয়োজন ‘ন মানব’।
শান্তা / শান্তা
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা