তারল্য সংকট দূর করতে পুঁজিবাজারের আসছে ১৩০০ কোটি টাকার তহবিল
দেশের পুঁজিবাজারের তারল্য সংকট দূর করতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নানামুখী পদক্ষেপ নিয়েছে। এজন্য প্রায় ১৩০০ কোটি টাকার তহবিল আসছে।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে স্টেকহোল্ডারদের সঙ্গে এ বৈঠকে বসে বিএসইসির উর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম, বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান,ডিবিএ সভাপতি শরীফ আনোয়ারসহ শীর্ষ ব্রোকারেজ হাউজের প্রতিনিধিরা।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োকারীদের জন্য গঠিত ৯০০ কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ ২০২২ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এই ফান্ডের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমানে এই ফান্ডে ১৩৬ কোটি টাকার মতো জমা আছে। প্রতিষ্ঠানগুলোর আগের নিয়মে এখান থেকে ঋণ নিতে পারবে। অন্যদিকে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে এখন পর্যন্ত চারশত কোটি টাকার মতো জমা পড়েছে। এই টাকা কীভাবে বাজারের উন্নয়নে দেওয়া যায়, সেটি নিয়ে কমিশন কাজ করছে বলে জানা গেছে।
তহবিল বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, তারল্য সংকট দূর করার জন্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারমধ্যে বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো যদি বন্ড ইস্যু করতে চায়, তাহলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে পুঁজিবাজারের উন্নয়নে কিভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োকারীদের জন্য গঠিত ৯০০ কোটি টাকার বিশেষ তহবিলের ফান্ডের মেয়াদ আরও ৫ বছর বাড়ানো হয়েছে। ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা এখান থেকে ঋণ নিতে পারবে।
জামান / জামান
মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ, ঋণের শর্তে এসেছে পরিবর্তন
নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
সামিট এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ শুরু, বাড়ছে সরবরাহ
স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা
এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
গ্যাস-বিদ্যুৎ সংকটে বিনিয়োগ বাধাগ্রস্ত
ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস
বাড়ল স্বর্ণালঙ্কারের দাম
আবার বাড়লো সোনার দাম, ভরি দাঁড়াল কত?
ওয়ালটনের একীভূতকরণ স্কিমে আদালতের অনুমোদন
জ্বালানি সংকট কাটাতে সমন্বিত উদ্যোগের তাগিদ
হরমুজ খুলতে ইরানের নতুন শর্তে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম