ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট : পরিতোষের স্বীকারোক্তি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-১০-২০২১ দুপুর ১০:৩৭

ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেয়ার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রংপুর জেলেপল্লীর ওই যুবক পরিতোষ সরকার। আদালত পরিদর্শক গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পীরগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২-এর বিচারক ফজলে এলাহী পরিতোষের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন। পরে তাকে কারাগারে পাঠানোর ‍নিদের্শ দেন।

মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পরিতোষকে আদালতে নিয়ে আসে পুলিশ। বিকেলে তাকে আদালতে তোলা হলে তিনি ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

আদালত পরিদর্শক গোলাম মোস্তফা জানান, পরিতোষ আদালতে জবানবন্দি দিয়েছে। প্রথমে তাকে কিশোর দাবি করা হলেও পরে পুলিশ প্রমাণ করে তার বয়স ১৯। তাই শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পরিতোষকে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযান চালিয়ে রাতে জয়পুরহাট থেকে অভিযুক্ত পরিতোষকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ার পরিতোষ নামের ওই যুবক ইসলাম ধর্ম অবমাননা করে ফেসবুকে ছবি পোস্ট বা কমেন্ট করেছেন- এমন অভিযোগে রবিবার (১৭ অক্টোবর) বিকেলে তার বাড়ি ঘিরে ফেলে উত্তেজিত জনতা। একপর্যায়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ভয়ে তিনি সপরিবারে পালিয়ে যান। খবর পেয়ে ওই যুবকের বাড়িতে গিয়ে নিরাপত্তা জোরদার করে পুলিশ। কিন্তু সেখান থেকে আধা কিলোমিটার দূরে বেশ কিছু হিন্দু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেয় দুর্বৃত্তরা।

পীরগঞ্জ, মিঠাপুকুর ও রংপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ভোর ৪টা ১০ মিনিটে পর্যন্ত কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়। এরপরও আগুনে ২৯টি বসতঘর, দুটি রান্নাঘর, দুটি গোয়াল ঘর এবং ২০টি খড়ের গাদা আগুনে পুড়ে যায়।

দুর্গাপূজা চলাকালে কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার অভিযোগে সহিংসতা শুরুর পর গত কয়েকদিনে তা চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, ফেনীসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। রোববার এর রেশ রংপুরেও ছড়ায়।

জামান / জামান

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় আপাতত বহাল

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আপিল বিভাগে কী ঘটেছিল, জানালেন অ্যাটর্নি জেনারেল