ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ৩:২১

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন ঘিরে চলছে আলোচনা। শোনা যাচ্ছে, খুব শিগগিরই সাত পাঁকে বাঁধা পড়তে যাচ্ছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। পাত্র অভিনয় জগতের কেউ নন; তিনি ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা, নাম সিদ্ধার্থ। তবে নিজের নতুন জীবন শুরুর এই বিষয়টি নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন অভিনেত্রী। 

এক ঘনিষ্ঠ সূত্রের খবরের বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, চলতি বছরের দুর্গাপূজার পরেই আইনিভাবে বিয়ের কাজ সেরে নেবেন মিমি চক্রবর্তী। এরপর আগামী নভেম্বরে রেজিস্ট্রি এবং ডিসেম্বরে বসবে তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এমনকি পরিজন ও ঘনিষ্ঠদের মধ্যে বিয়ের আমন্ত্রণপত্র বিতরণের কাজও শুরু হয়ে গেছে বলে শোনা যাচ্ছে।

বর্তমানে মিমি ব্যস্ত রয়েছেন নিজের নতুন সিনেমা ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এর প্রচারণায়। সম্প্রতি সিনেমাটির গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হলে সেখানে ওঠে তার বিয়ের প্রসঙ্গ। অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে মিমির বিয়ের খাবারের তালিকা নিয়ে রসিকতায় মেতে ওঠেন ছবির নির্মাতা সৃজিত মুখার্জি।

মিমির বিয়ের খবর বা পাত্রের বিষয়ে জানতে চাওয়া হলে পরিচালক সৃজিত বলেন, ‘লোকে বলছে কার সাথে বিয়ে হবে, কিন্তু আমার চিন্তা অন্য। আমি ভাবছি বিয়ের মেনুতে ফিশ ওরলি থাকবে কি না, আমার কিন্তু মেনু নিয়েই চিন্তা। ফিশ ফ্রাই যদি হয়, তবে ফিশ ওরলি থাকবে কি না। মাটন হলে সেটা কি ভুনা হবে, নাকি কষা—এসব ভাবছি।’

সৃজিতের এমন মন্তব্য শুনে কিছুটা অবাক হয়ে মিমি বলেন, ‘আমি তো নিরামিষাশী মানুষ।’

অভিনেত্রীর মুখে নিরামিষের কথা শুনে অবাক হয়ে সৃজিত প্রশ্ন করেন, ‘তোর বিয়েতে আমিষের কোনো আয়োজন থাকবে না? তুই বল, গণমাধ্যমের সামনে তুই বল তোর বিয়ের মেনুতে আমিষ থাকবে।’

তখন বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে মিমি জানতে চান, ‘আমার বিয়ে নিয়ে কথা কেন হচ্ছে?’ জবাবে নির্মাতা জানান, তিনি মিমির বিয়ে নিয়ে নয়, মূলত বিয়ের খাবারের পদ নিয়েই কথা বলছেন।

পর্দায় অভিনয়ের ব্যস্ততার মাঝে বিনোদন দুনিয়ার বাইরে গিয়ে নৌবাহিনীর কর্মকর্তার সঙ্গে মিমি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন চলছে। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, খুব শিগগিরই হয়তো নিজের এই বিশেষ খবরটি আনুষ্ঠানিকভাবে ভক্তদের সঙ্গে ভাগ করে নেবেন মিমি চক্রবর্তী।

aliul / aliul

মুগ্ধতায় ভাসলেন তটিনী

ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান

উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা

ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক

মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের

কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ

জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার

ইরফান-সাদিয়ার এই হাল কেন?

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!

সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান

১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী