ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
বাংলা নাটকে অভিনেতাজুটি যদি খোঁজা হয়, তবে তাদের চেয়ে সফল কিংবা জনপ্রিয় খুঁজে পাওয়া ভার। বহু নাটকে তাদের বন্ধুত্বপূর্ণ রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে। বিশেষ করে ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ কিংবা ‘সিকান্দার বক্স’-এর মতো তুমুল জনপ্রিয় নাটক দিয়েছেন তারা।
হ্যাঁ, মোশাররফ করিম ও ফারুক আহমেদের কথাই বলা হচ্ছে। এই নন্দিত দুই তারকাকে মাঝে অনেকদিন এক পর্দায় পাওয়া যায়নি। দীর্ঘ পাঁচ বছর পর ফের একসঙ্গে হাজির হচ্ছেন মোশাররফ-ফারুক।
তাদের নিয়ে নতুন নাটক ‘চেয়ারম্যানের হাসবেন্ড’ বানাচ্ছেন সুজিত বিশ্বাস। এই নাটকে মোশাররফ ও ফারুককে দেখা যাবে দুই ভাইয়ের চরিত্রে। বড় ভাই হিসেবে উদ্ভট সব কাণ্ড করেন ফারুক আহমেদ। এই নিয়ে ছোট ভাই মোশাররফ করিমের সঙ্গে ঝগড়া লেগে থাকে তার।
ফারুক আহমেদ জানান, অনেকদিন পর পছন্দসই একটি কাজ পেলেন তারা দুজন। ফলে জমিয়ে আনন্দ নিয়ে নাটকটি করেছেন। মোশাররফের অভিনয়গুণ এবং শুটিংয়ের প্রতি মনোযোগের প্রশংসাও করলেন এই জ্যেষ্ঠ অভিনেতা।
নাটক ‘চেয়ারম্যানের হাসবেন্ড’-এর দৃশ্যে ফারুক আহমেদ ও মোশাররফ করিম
নির্মাতা সুজিত জানান, মোশাররফ করিম ও ফারুক আহমেদের সঙ্গে এ নাটকে আরো রয়েছেন নীলাঞ্জনা নীলা, সায়কা আহমেদ, নূরে আলম নয়ন প্রমুখ। সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই নাটকটি আসবে ইউটিউবে।
aliul / aliul
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না