শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
আগামী দুই বছরের জন্য শান্তি ও শুভেচ্ছাদূত হিসেবে সংগীতশিল্পী রবি চৌধুরীকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রের কনসালটেটিভ স্ট্যাটাস সম্পন্ন বেসরকারি প্রতিষ্ঠান এমসিআইএফকে। প্রতিষ্ঠানটির মূল প্রতিপাদ্য- শান্তি, মানবিকতা ও মানুষের ক্ষমতায়নের বিষয়ে কাজ করা। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন রবি চৌধুরী। তখনই তাকে সংস্থাটির পক্ষ থেকে একটি নিয়োগপত্র তুলে দেওয়া হয়। আর মানবিকতা, নেতৃত্ব ও সামাজিক কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ভূষিত করা হয় আন্তর্জাতিক সম্মাননায়।
এ ছাড়াও যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অনুষ্ঠিত সেলিব্রিটি রেড কার্পেট গালা অন ফ্যাশন উইক অনুষ্ঠানে রবি চৌধুরীকে ‘প্লাটিনাম হুস হু দ্য আলটিমেট ইন অ্যাচিভমেন্ট’ সম্মাননায় ভূষিত করা হয়। এ বিষয়ে রবি চৌধুরী দৈনিক আমাদের সময়কে বলেন, যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সেটা নিঃসন্দেহে সম্মানের এবং গর্বের। আমি এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। আর চেষ্টা করব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নামটাকে আরও সমুজ্জ্বল করতে।’ প্রসঙ্গত রবি চৌধুরী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী, যিনি নব্বইয়ের দশকে অসংখ্য মানসম্পন্ন গান উপহার দিয়েছেন। শুধুৃ অডিও অ্যালবাম নয়, চলচ্চিত্রের গানেও তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
তার গাওয়া জনপ্রিয় কিছু গান হলো- আকাশ হারায় নীল, প্রেম দাও বিষ দাও, পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি, বেদনার সবটুকু আমাকে দিয়ে, নিঃস্ব হইলো প্রেমের বিশ^, তোমার চোখ বলে ভালোবাসি ইত্যাদি।
শান্তা / শান্তা
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান