ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিয়ের সাজে প্রশংসা পাচ্ছেন অপু বিশ্বাস-আদর আজাদ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-১০-২০২৬ দুপুর ১১:২৬

প্রায়ই ব্রাইডাল ফটোশুটে নিজেকে মেলে ধরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। হাতে সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা না থাকলে মেকওভারের কাজে নিজেকে মেলে ধরতে দেখা যায় তাকে। এবারও তার ব্যতিক্রম ঘটল না, এক ব্রাইডাল মেকওভারে কনে সেজে উঠলেন অপু। সঙ্গে বর বেশে ছিলেন চিত্রনায়ক আদর আজাদ। এতে বেশ প্রশংসাই পাচ্ছেন তারা। 

কিছু কিছু ছবিতে আদর আজাদের সঙ্গে একফ্রেমে পোজ দিয়েছেন অপু বিশ্বাস। যে কারণে কেউ কেউ বলছেন, মানিয়েছে তাদের; মানে, শাকিবে খানের চেয়েও আদর আজাদের পাশে অপুকে মানাচ্ছে! সব মিলিয়ে তারা প্রশংসাই পাচ্ছেন বেশ। বিয়ের হলুদের সাজে যেমনটা দেখায়, তেমনই ছিল তাদের পোশাক। 

অপু বিশ্বাস সদ্য তার ফেসবুকে ভিডিও ও কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানেই ফুটে ওঠে তাদের এই সৌন্দর্য। ছবিগুলোতে নিজেদের এই ফটোশুটকে সুন্দর এক ছন্দে অভিহিত করেছেন। অপু লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা’। 

এতে অপু বিশ্বাসকে দেখা গেছে জলপাই রঙের নান্দনিক কাজ করা এক লেহেঙ্গায়, যেটার ওড়নার রং হলুদ। পোশাকে এই দুই রঙের কম্বিনেশন অপু বিশ্বাসকে আরও নজরকাড়া করে তোলে। কানে ও গলায় ভারী অলংকার অপুর কনে রূপ ফুটে ওঠে প্রায় পুরোপুরি।

অন্যদিকে বর সেজে থাকা আদর আজাদও কম যাননি। তাকে পরানো হয়েছে লাল কাজ করা পাঞ্জাবি। বর-কনের লুকে রাজকীয় ভঙ্গিতে দুজনে একসঙ্গে বেশ কিছু পোজ দিয়েছেন। অপুর লাল দোপাট্টার নিচে কখনো আদর আজাদকে দেখা যায়, আবার মুখে মিষ্টি হাসি রেখে ভিন্ন দিকে পোজ দিতে দেখা যায় অপুকে। 

বিশেষ এই ফটোশুটে অপু বিশ্বাসের মেকওভারের নেপথ্যে কারা, তার ক্রেডিট দিয়েছেন অপু বিশ্বাস। পুরো শুটের স্টাইলিং ও কনসেপ্ট, গহনা, পোশাক- এসবকিছুরও ক্রেডিট দিয়েছেন চিত্রনায়িকা। তাদের এই ফটোশুট, মেকওভার এখন অপু-আদর উভয়ের টাইমলাইনেই বেশ শোভা পাচ্ছে। 

aliul / aliul

চলচ্চিত্র নির্মাণে বিশেষ সম্মাননা পাচ্ছেন সুমন

‘চালচিত্র ২’-এ অপূর্ব নেই কেন? জবাব দিলেন নির্মাতা

‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক

১৪ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ সিজন-৫ অনুষ্ঠিত হবে

২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে, এই অভিনেত্রীকে চেনেন?

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

সালমানের কথা শুনেই রেগে স্থান ছাড়লেন ভাই আরবাজ

বিয়ের সাজে প্রশংসা পাচ্ছেন অপু বিশ্বাস-আদর আজাদ

ভৌতিক সিনেমার শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

জাহ্নবীর সেই গানের ভিডিও বিকৃত, ‘অসুস্থ মানসিকতা’ বলে ক্ষোভ

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন