১৪ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ সিজন-৫ অনুষ্ঠিত হবে
শোবিজ অঙ্গনের তারকা, কনটেন্ট ক্রিয়েটরসহ দেশের বিভিন্ন ক্ষেত্রের গুণী ও সফল ব্যক্তিত্বদের অসামান্য অর্জনকে সম্মান জানাতে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’—সিজন ৫। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) হল অব ফেমে বসবে এবারের জমকালো আসর। এ আয়োজনকে সামনে রেখে রাজধানীর গুলশান ক্লাবে এক প্রেসমিট ও অ্যাওয়ার্ড উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেস কনফারেন্সে শোবিজ ও মিডিয়া অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতিতে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা শাহরিয়ার স্বপন, উপদেষ্টা রাজু আলিম, সহ-প্রতিষ্ঠাতা অন্তু করিম এবং জুরি বোর্ডের সদস্য মো. মানসুরুল হক।
আয়োজকরা জানান, এবারের আসরে শোবিজ, গণমাধ্যম, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশনসহ সমাজ ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হবে। পুরস্কার বিতরণের পাশাপাশি দেশের শীর্ষ তারকাদের অংশগ্রহণে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানের সমাপনী পর্বে পঞ্চম আসরের অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর এবং আরএইচটির প্রতিনিধি ডা. তহমিনা নওরিন আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেন। আগামী ১৪ নভেম্বর হল অব ফেমে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আসরের আনুষ্ঠানিক পর্দা উঠবে।
এমএসএম / এমএসএম
চলচ্চিত্র নির্মাণে বিশেষ সম্মাননা পাচ্ছেন সুমন
‘চালচিত্র ২’-এ অপূর্ব নেই কেন? জবাব দিলেন নির্মাতা
‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক
১৪ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ সিজন-৫ অনুষ্ঠিত হবে
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে, এই অভিনেত্রীকে চেনেন?
কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
সালমানের কথা শুনেই রেগে স্থান ছাড়লেন ভাই আরবাজ
বিয়ের সাজে প্রশংসা পাচ্ছেন অপু বিশ্বাস-আদর আজাদ
ভৌতিক সিনেমার শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
জাহ্নবীর সেই গানের ভিডিও বিকৃত, ‘অসুস্থ মানসিকতা’ বলে ক্ষোভ
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ