‘চালচিত্র ২’-এ অপূর্ব নেই কেন? জবাব দিলেন নির্মাতা
২০২৪ সালে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় প্রতিম ডি গুপ্তের সিনেমা ‘চালচিত্র’। ক্রাইম-থ্রিলার সিনেমাটিতে বিশেষ চরিত্রে হাজির হয়ে চমকে দেন বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব। খল চরিত্রে তার দুর্ধর্ষ অভিনয়ে মুগ্ধ হয়েছিল দুই বাংলার দর্শক।
দুই বছর পর আসছে সিনেমাটির নতুন কিস্তি ‘চালচিত্র ২’। কিন্তু এতে থাকছেন না অপূর্ব। বরং বাংলাদেশের আরেক তুখোড় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নেওয়া হয়েছে সিনেমায়।
ঘোষণার পর থেকেই তাই নির্মাতা প্রতিমকে বারবার শুনতে হচ্ছে একই প্রশ্ন, কেন অপূর্ব নেই? অবশেষে মুখ খুললেন নির্মাতা। অপূর্বর ফ্যানক্লাবে একটি দীর্ঘ পোস্ট দিয়ে জানিয়েছেন সবিস্তারে। প্রতিম জানান, এখন তিনি যে সিনেমাটি বানাচ্ছেন, সেটি ‘চালচিত্র’-এর সিক্যুয়েল নয়, বরং প্রিক্যুয়েল। অর্থাৎ ‘চালচিত্র’-এর আগের প্রেক্ষাপট। সে কারণে অপূর্বকে রাখতে পারছেন না।
প্রতিম তার পোস্টে লেখেন, “চালচিত্র’ আমার সন্তানের মতো। আর আমার কাছে এই ছবিটায় টোটা, অনির্বাণ বা শান্তনুর মতোই অপূর্বর নামটার সাথেও সমানভাবে জড়িয়ে। আমি জানি অপূর্ব এই ছবিটাকে কী দিয়েছে, ছবিটাতে ও কতটা প্রাণ ঢেলে দিয়েছে। আর আমরা সবাই মিলে যে জগতটা তৈরি করেছিলাম, তার সাথে ও কতটা গভীরভাবে মিশে গিয়েছিল। তাই বিশ্বাস করুন, অপূর্বকে ছাড়া ‘চালচিত্র’-র সিক্যুয়েল বানানোর ভাবনাটা আমার কাছে একেবারেই অর্থহীন।”
খোলাসা করে প্রতিম লেখেন, “আসল ব্যাপারটা হলো, ‘চালচিত্র : দ্য একচালা মার্ডার্স’ (নতুন সিনেমাটি) কোনো সিক্যুয়েল নয়, এটা একটা প্রিক্যুয়েল। এই ছবি আমাদের ফিরিয়ে নিয়ে যাবে ‘চালচিত্র : দ্য ফ্রেম ফাটাল’-এর আগের সময়ে। আর যেহেতু এই ঘটনাগুলো প্রথম ছবির আগের, তাই স্বাভাবিকভাবেই অপূর্বর চরিত্রটার এই গল্পে থাকা সম্ভব নয়। তাই প্লিজ, এক মুহূর্তের জন্যও ভাববেন না যে, অপূর্বকে বাদ দেওয়া হয়েছে বা ওকে ছাড়াই আমরা এগিয়ে গেছি। বরং এই জগতের যদি আরও কোনো নতুন অধ্যায় আসে, যা প্রথম ছবিটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে গল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেখানে অপূর্ব অবশ্যই থাকবে। প্রথম ছবির পর্দা যখন নামে, তখনও ও ছিল, আর সেটা আজও বদলায়নি।”
নিজেকে অপূর্বর ভক্ত উল্লেখ করে প্রতিম লেখেন, “একদম মন থেকে একটা কথা বলি; আপনাদের প্রত্যেকের মতো আমি নিজেও অপূর্বর একজন বড় ভক্ত। ওর প্রতি আপনাদের এই ভালোবাসাটা আমি বুঝি, কারণ আমিও ওকে ঠিক ততটাই ভালোবাসি। আপনারা কেন ওকে আবার দেখতে চাইছেন, সেটা আমি খুব ভালো করেই অনুভব করতে পারি। কারণ আমারও ঠিক একই ইচ্ছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্রথম ছবিটাকে আপনারা যেভাবে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন, এই নতুন অধ্যায়টাকেও ঠিক সেই ভালোবাসাটাই দেবেন। আশা রাখুন, প্রার্থনা করুন আর মন থেকে চান যেন ‘দ্য ফ্রেম ফাটাল’-এর মতোই ‘চালচিত্র : দ্য একচালা মার্ডার্স’-ও আপনাদের হৃদয়ে জায়গা করে নেয়। কারণ এই প্রিক্যুয়েলটা যদি আমাদের আশা মতো আপনাদের ভালোবাসা পায়, তাহলে হয়তো আমরা তৃতীয় আরেকটা অধ্যায় নিয়ে ফিরতে পারব—যেখানে আমাদের এই প্রিয় চরিত্রগুলোর সাথে আমরা সবাই আবার এক হতে পারব।”
aliul / aliul
চলচ্চিত্র নির্মাণে বিশেষ সম্মাননা পাচ্ছেন সুমন
‘চালচিত্র ২’-এ অপূর্ব নেই কেন? জবাব দিলেন নির্মাতা
‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক
১৪ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ সিজন-৫ অনুষ্ঠিত হবে
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে, এই অভিনেত্রীকে চেনেন?
কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
সালমানের কথা শুনেই রেগে স্থান ছাড়লেন ভাই আরবাজ
বিয়ের সাজে প্রশংসা পাচ্ছেন অপু বিশ্বাস-আদর আজাদ
ভৌতিক সিনেমার শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
জাহ্নবীর সেই গানের ভিডিও বিকৃত, ‘অসুস্থ মানসিকতা’ বলে ক্ষোভ
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ