ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সঞ্জয়ের সেই বিতর্কিত অতীত আলোচনায়, অভিনেতাকে ‘ভণ্ড’ বলে আখ্যা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ১২:৪৯

ভারতে বর্তমান পরিস্থিতি ও শান্তির অভাব নিয়ে মন্তব্য করে ব্যাপক আলোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। একই সঙ্গে তার এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে উঠে এসেছে অভিনেতার পুরোনো বিতর্কিত অতীত; ১৯৯৩ সালের অবৈধ অস্ত্র মামলার ইতিহাস। 

সম্প্রতি অভিনেতা ও উপস্থাপক শেখর সুমনের একটি পডকাস্টে অংশ নিয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সঞ্জয় দত্ত বলেন, 'এ দেশের মানুষ অনেক ভালো, তাই এখানে শান্তি থাকা উচিত। কিন্তু ইদানীং আমাদের দেশে আমি সেই শান্তি অনুভব করতে পারছি না। ভারতীয়রা অত্যন্ত উদার ও অতিথিপরায়ণ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সেই শান্তির পরিবেশ যেন দ্রুত ফিরে আসে।'

সঞ্জয়ের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়। নেটিজেনদের একটি বড় অংশ তার মন্তব্যের তীব্র সমালোচনা করে তার অতীতের ঘটনা টেনে আনছেন। ১৯৯৩ সালের মুম্বাইয়ে ধারাবাহিক বোমা হামলার পর অবৈধ অস্ত্র রাখার অপরাধে তার দণ্ডপ্রাপ্ত হওয়ার প্রসঙ্গ তুলে অনেকেই একে ‘ভণ্ডামি’ বলে অভিহিত করছেন। তাদের মতে, অতীতে যিনি গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন, তার মুখে শান্তির কথা মানানসই নয়।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাই বিস্ফোরণের ঘটনার তদন্তকালে সঞ্জয় দত্তের কাছে অবৈধ অস্ত্র থাকার কথা সামনে আসে। আদালতের নথি অনুযায়ী, তিনি একে-৫৬ রাইফেল ও গোলাবারুদ গ্রহণ করেছিলেন। যদিও বিস্ফোরণের ষড়যন্ত্র বা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ থেকে আদালত তাকে খালাস দেন, তবে অস্ত্র আইনে তাকে দোষী সাব্যস্ত করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১৩ সালে ভারতের সুপ্রিম কোর্ট তার সাজা পাঁচ বছর নির্ধারণ করলে তিনি পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করেন এবং ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পান।

কারাগার থেকে মুক্তির পর সঞ্জয় দত্ত সবসময় দাবি করে এসেছেন, তিনি কোনো সন্ত্রাসী ছিলেন না এবং শুধু অস্ত্র আইনেই সাজা খেটেছেন। তবে ভারতে শান্তির অভাব নিয়ে তার সাম্প্রতিক বক্তব্য নেটিজেনদের মাধ্যমে তার সেই পুরোনো অপরাধের অতীতকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

aliul / aliul

যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন

সঞ্জয়ের সেই বিতর্কিত অতীত আলোচনায়, অভিনেতাকে ‘ভণ্ড’ বলে আখ্যা

চলচ্চিত্র নির্মাণে বিশেষ সম্মাননা পাচ্ছেন সুমন

‘চালচিত্র ২’-এ অপূর্ব নেই কেন? জবাব দিলেন নির্মাতা

‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক

১৪ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ সিজন-৫ অনুষ্ঠিত হবে

২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে, এই অভিনেত্রীকে চেনেন?

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

সালমানের কথা শুনেই রেগে স্থান ছাড়লেন ভাই আরবাজ

বিয়ের সাজে প্রশংসা পাচ্ছেন অপু বিশ্বাস-আদর আজাদ

ভৌতিক সিনেমার শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

জাহ্নবীর সেই গানের ভিডিও বিকৃত, ‘অসুস্থ মানসিকতা’ বলে ক্ষোভ

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি