কেউ রোনালদোর সমালোচনা করলে এই ম্যাচ দেখুক
জুভেন্তাস থেকে চলতি মৌসুমেই পাড়ি জমিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর থেকে নিজেকে নতুন করে চেনাচ্ছেন পর্তুগিজ তারকা। বৃহস্পতিবার আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৩-২ গোলে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।
এই ম্যাচেও ৮১ মিনিটে এসে গোল করে দলকে জিতিয়েছেন রোনালদো। এ নিয়ে টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোল পেয়েছেন রোনালদো। ম্যাচশেষে তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ইউনাইটেড কোচ ওলে গানার শোলজার।
রোনালদোর সমালোচনাকারীদের আতালান্তার বিপক্ষে ম্যাচ দেখতে বলেছেন তিনি, ‘ক্রিশ্চিয়ানো গোলমুখে ছিল দুর্দান্ত। যদি কেউ তার চেষ্টা ও কাজের মানকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে আজকের ম্যাচটি দেখুক-সে কীভাবে দৌড়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি খুব খুব খুশি যেভাবে রোনালদো আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছে। চ্যানেল ধরে দৌড়াচ্ছে, বেশি প্রেস করছে। আমাদের সমর্থকদের পাশে দরকার। সে ছয় গজ বক্সের ভেতর থাকে। আপনি তাকে দৌড়াতে দেখবেন, সে সেন্টার ফরোয়ার্ড হিসেবে সবকিছু করে। আর গোল, সেটা সে সবচেয়ে ভালো পারে।’
এমএসএম / এমএসএম
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়