ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

১ বিলিয়ন রিলিজ ক্লজে ফাতির সঙ্গে বার্সার নতুন চুক্তি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১০-২০২১ দুপুর ১২:৭

লিওনেল মেসি চলে যাওয়ার পর তাকে ঘিরেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বার্সেলোনা। তুলে দেওয়া হয়েছে মেসির ১০ নম্বর জার্সিও। এবার ফাতির সঙ্গে লম্বা সময়ের চুক্তিতেও গেল বার্সেলোনা। প্রায় মাস খানেক আলোচনার পর সাড়ে পাঁচ বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। 

এই চুক্তিতে তার রিলিজ ক্লজ ধরা হয়েছে এক বিলিয়ন ইউরোরও বেশি। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। আগামী ২০২৭ সাল পর্যন্ত তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। যদিও এখনো দুই বছর চুক্তির মেয়াদ বাকি তার। 

তবে তার সঙ্গে আগেভাগেই চুক্তি নবায়ন করল বার্সা। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালান ক্লাবটির হয়ে ৪৭টি ম্যাচ খেলেছেন ফাতি। ২০১৯ সালে ক্লাবটির জার্সিতে অভিষেক হয় বার্সার। যদিও গত মৌসুমের লম্বা সময় ধরে মাঠের বাইরে ছিলেন এই তারকা। 

এরপর গত মাসেই ১০ মাসের ইনজুরি শেষে মাঠে ফিরেছেন তিনি। বার্সেলোনার হয়ে এখন অবধি ১৫ গোল করেছেন ফাতি।  কয়েকদিন আগে পেদ্রির সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সা। অর্থনৈতিক দুরাবস্থায় পড়া ক্লাবটি এবার ফাতির সঙ্গেও চুক্তি নবায়ন করল। ভবিষ্যতের দিকে যে ভালোভাবেই নজর দিছে বার্সা, সেটিও স্পষ্ট বোঝা যাচ্ছে।

এমএসএম / এমএসএম

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব