প্রীতম-শেহতাজের প্রেমের শুরু হয়েছিল যেভাবে
তারকা জুটি প্রীতম হাসান আর শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর এখন টক অব দ্যা টাউন। আর তা হবেই না বা কেন! ১০ বছরের এক লম্বা সময়ের সম্পর্ক এখন ভেঙে চুরমার! তাদের ভক্তদের কানে এ খবর পৌঁছতেই বিষয়টি মেনে নিতে নারাজ। তাদের খুনসুটি, সুন্দর আবেগঘন মুহূর্তগুলো স্মরণ করছেন তার অনুরাগীরা। প্রশ্ন, এমন সুন্দর তারকা জুটিরও বিচ্ছেদ হতে পারে?
রোববার রাতে এক যৌথ বিবৃতিতে নিজেদের বিচ্ছেদের খবর জানান প্রীতম-শেহতাজ। সঙ্গে সঙ্গেই উত্তাল নেটদুনিয়া। তাদের মিষ্টি মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করে স্মৃতিচারণ করছেন অনেকে। তবে এই তারকাজুটির দুজনের কারও প্রোফাইলেই এখন আর তাদের যুগলবন্দি মুহূর্তের দেখা মিলছে না। যেন একে অপরকে চিরতরেই মুছে ফেলেছেন তারা।
এমন সময়ে আলোচনায় তাদের এক পুরোনো সাক্ষাৎকার। যেখানে উঠে এসেছিল তাদের প্রথম দেখা, প্রেম ও পরিণয়ের গল্প।
২০১৭ সালে যখন তাদের 'জাদুকর' গান প্রকাশ পায়, সেখান থেকেই প্রেমের শুরু তাদের। বিষয়টি বেশ গোপনই ছিল। তার বেশ কয়েক বছর পর তাদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ঘটেছিল পরিণয়।
প্রীতমের কাছে শেহতাজ ছিলেন একজন খুবই সরল-সোজা; মনের মতো কেউ একজন। সেই সাক্ষাৎকারে প্রীতম শেহতাজের সামনেই বলেছিলেন এ কথা। প্রীতম বলেন, 'আমরা যখন 'জাদুকর' শুটিং করি, 'জাদুকর' শুটিংয়ের পর আসলে ওর ব্যাপারে যখন দেখলাম যে আসলে... শেহতাজ আসলে এমন একটা মেয়ে, এটা ওর সামনেই প্রশংসা করি, আমার কোনো সমস্যা নেই, আমি সবসময় করি এটা। যে আসলে ও খুবই সরল-সোজা এবং একটা বেস্ট পার্ট হচ্ছে যে, ওর মতো মেয়ে পাওয়াটা খুব কঠিন আসলে।'
এরপর প্রীতম বলেন, আমি স্ট্রেটকাট তখন ওকে বললাম (প্রেমের প্রস্তাব), তারপর ওর মাকেও বললাম। আমি ক্যারিয়ারের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস, আমি আসলে অত বেশি ইয়া করি না, সো আপনারা যদি... প্রীতম যোগ করেন, 'এরপর তারা আমাকে গ্রহণ করলেন।'
এ সময় শেহতাজ বলেন, ও একচুয়ালি আমাকে কখনো বলে নাই যে লাইক... মানে যে টিপিক্যাল ওয়ে অফ নাটকে যেরকম দেখায় না, ওরকমভাবে না। হি স্ট্রেট আউট সেড হি ওয়ান্টেড টু গেট ম্যারেড টু মি অ্যান্ড দেন হি ওয়ান্টেড টু টক টু মাই মম। আমার জন্য রিলেশনশিপ অতটা সহজ ছিল না।
এরপর একে একে তাদের ঘনিষ্টতা বাড়ে, একটা বন্ধন তৈরি হয় বলে জানান।
প্রায় ৫ বছর প্রেম করার পর ২০২২ সালের অক্টোবরে দুই পরিবারের সম্মতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। সব মিলিয়ে দশ বছরের এই পরিচিতির ভাঙনের খবর পাওয়া গেল। সরাসরি বিচ্ছেদের ঘোষণা দিলেন তারা।
aliul / aliul
সংগীতে দুই দশক, নতুন ঘোষণা অরিজিতের
আয়কর অভিযান নিয়ে মুখ খুললেন রাকুল
সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’
প্রীতম-শেহতাজের প্রেমের শুরু হয়েছিল যেভাবে
যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন
সঞ্জয়ের সেই বিতর্কিত অতীত আলোচনায়, অভিনেতাকে ‘ভণ্ড’ বলে আখ্যা
চলচ্চিত্র নির্মাণে বিশেষ সম্মাননা পাচ্ছেন সুমন
‘চালচিত্র ২’-এ অপূর্ব নেই কেন? জবাব দিলেন নির্মাতা
‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক
১৪ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ সিজন-৫ অনুষ্ঠিত হবে
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে, এই অভিনেত্রীকে চেনেন?
কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার