ট্রেনে পাথর নিক্ষেপের সময় হাতেনাতে ৩ তরুণ আটক
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপের সময় তিন তরুণকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল বুধবার (২০ অক্টোবর) একতা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
জানা গেছে, বুধবার সকালে কমলাপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় ওই তিন তরুণ চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন।
পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী রুবেল হোসেন তা দেখে দৌড়ে গিয়ে হাতেনাতে তাদের তিন জনকে আটক করে এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিমানবন্দর চৌকিতে নিয়ে যান।
আসামিদের বিমানবন্দর রেলওয়ে পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করা হয়েছে। এ সময় বিমানবন্দর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ ফিরোজ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা
Link Copied