আয়কর অভিযান নিয়ে মুখ খুললেন রাকুল
বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও তার স্বামী জ্যাকি ভাগনানিকে ঘিরে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান নিয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন খবর। অভিযোগ ওঠে, আর্থিক অনিয়মের সূত্র ধরে তারকা দম্পতির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১২টি ঠিকানায় অভিযান চালানো হয়েছে। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাকুল ও জ্যাকিকে ঘিরে তৈরি হয় নানা জল্পনা।
এবার সব আলোচনার জবাব দিলেন অভিনেত্রী নিজেই। গত ২৮ সেপ্টেম্বর হঠাৎ করেই এই তল্লাশি অভিযানের খবর ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, রাকুল ও জ্যাকির প্রযোজনা সংস্থার একাধিক নথি এবং আর্থিক লেনদেনের যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখেছে আয়কর দপ্তর।
বিষয়টি নিয়ে নীরব থাকার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাকুল। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ভুয়ো দাবি করে অভিনেত্রী লেখেন, ‘কোনও রকম যাচাই না করে যেভাবে মূল ধারার গণমাধ্যম একটি সংবাদকে প্রচার করেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বিষয়টি পরিষ্কার করে বলতে চাই। এই তল্লাশিটি আমাকে নিয়ে ছিল না।’
নিজের পারিবারিক পরিচয় ও পেশাগত পথচলার কথাও তুলে ধরেছেন রাকুল। তিনি লেখেন, ‘আমি একজন সশস্ত্র বাহিনী পরিবারের মেয়ে। এই বলিউডে আমার কোন গডফাদার ছিল না। নিজের পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। সমস্ত নিয়ম মেনে আমি ২০ বছর থেকে কর পরিশোধ করি।’
সবশেষে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগও সরাসরি অস্বীকার করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমাদের প্রোডাকশন হাউস কোনভাবেই বেআইনি বিদেশি অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নয়। আমাদের দেশে-বিদেশে কোথাও কোন বেআইনি সম্পত্তি নেই। আমাদেরকে উপহার দেয়নি।’
aliul / aliul
সংগীতে দুই দশক, নতুন ঘোষণা অরিজিতের
আয়কর অভিযান নিয়ে মুখ খুললেন রাকুল
সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’
প্রীতম-শেহতাজের প্রেমের শুরু হয়েছিল যেভাবে
যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন
সঞ্জয়ের সেই বিতর্কিত অতীত আলোচনায়, অভিনেতাকে ‘ভণ্ড’ বলে আখ্যা
চলচ্চিত্র নির্মাণে বিশেষ সম্মাননা পাচ্ছেন সুমন
‘চালচিত্র ২’-এ অপূর্ব নেই কেন? জবাব দিলেন নির্মাতা
‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক
১৪ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ সিজন-৫ অনুষ্ঠিত হবে
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে, এই অভিনেত্রীকে চেনেন?
কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার