সংগীতে দুই দশক, নতুন ঘোষণা অরিজিতের
বাঙালি গায়ক। কিন্তু কণ্ঠের জাদুতে তিনি জিতে নিয়েছেন পৃথিবীজোড়া মানুষের মন। ২০০৫-এ শুরু হয়েছিল সংগীতে তার আনুষ্ঠানিক যাত্রা। সেটার দুই দশক পূর্ণ হয়েছে গত বছর। এ উপলক্ষে চমকপ্রদ ঘোষণা দিলেন অরিজিৎ সিং।
সোমবার (৫ অক্টোবর) জানালেন, তিনি ভারতে একটি কনসার্ট ট্যুর করবেন। দেশটির ৯ রাজ্যে হবে ৯টি কনসার্ট। প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর এটিই হতে যাচ্ছে ভারতের মঞ্চে অরিজিতের প্রথম পারফর্মেন্স।
আগামী বছরের ৯ জানুয়ারি আহমেদাবাদে হবে প্রথম কনসার্ট। এরপর যথাক্রমে অরিজিৎ গাইবেন চণ্ডীগড় (২৩ জানুয়ারি), জয়পুর (৭ ফেব্রুয়ারি), মুম্বাই (২০ ফেব্রুয়ারি), বেঙ্গালুরু (১৩ মার্চ), নয়াদিল্লি (২৭ মার্চ), পুনে (১০ এপ্রিল), ইন্দোর (১ মে) এবং হায়দরাবাদে (১৫ মে)।
এই সংগীত সফরে নিজের দুই দশকের ক্যারিয়ারের বিভিন্ন সময়ের গান পরিবেশন করবেন অরিজিৎ। তার সংগীতজীবনের নানা আবেগ, বৈচিত্র্য ও সংগীতধারার প্রতিফলন থাকবে পরিবেশনায়। শ্রোতাদের জন্য এটি হবে প্রিয় গানগুলো একসঙ্গে, সরাসরি এবং এমন বিশাল পরিসরে উপভোগ করার সুযোগ।
জানা গেছে, কনসার্টগুলোর জন্য তৈরি করা হবে বিশেষ নকশার বহুস্তরীয় মঞ্চ। মঞ্চের একটি অংশ দীর্ঘ রানওয়ের মতো স্টেডিয়ামের ভেতরের দিকে এগিয়ে থাকবে, যাতে বিভিন্ন অংশের দর্শকদের আরও কাছে যেতে পারেন অরিজিৎ। থাকবে ৩৬০ ডিগ্রি স্পেশাল অডিও, গতিশীল এলইডি লাইট, বিশাল পর্দা, লেজার লাইট এবং স্টেডিয়াম-উপযোগী আতশবাজির বিশেষ আয়োজন। পুরো লাইভ প্রোডাকশন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে আয়োজনের বিশালতার সঙ্গে অরিজিতের গান ও কণ্ঠই মূল আকর্ষণ হয়ে থাকে।
সংগীতজীবনের দুই দশক পূর্তি এবং আসন্ন সফর নিয়ে অরিজিৎ সিং বলেন, ‘সংগীতের ২০ বছরের এই যাত্রার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। এর সবচেয়ে সুন্দর দিকটি সবসময়ই ছিল মানুষ—সেসব শ্রোতা, যারা এই গানগুলোকে নিজেদের মতো করে বাঁচিয়ে রেখেছেন। পুরো ভারত ঘুরে তাদের ভালোবাসা সরাসরি মঞ্চে একসঙ্গে অনুভব করার অপেক্ষায় আছি। এত গান, এত স্মৃতি, এত মানুষের সঙ্গে দেখা হবে! অপেক্ষা সহ্য হচ্ছে না।’
অরিজিতের এসব কনসার্টের টিকিট পাওয়া যাবে ‘thumpN’ (থাম্পএন)-এর প্ল্যাটফর্মে। সাধারণ টিকিট বিক্রি শুরু হবে ১৩ অক্টোবর দুপুর থেকে।
aliul / aliul
সংগীতে দুই দশক, নতুন ঘোষণা অরিজিতের
আয়কর অভিযান নিয়ে মুখ খুললেন রাকুল
সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’
প্রীতম-শেহতাজের প্রেমের শুরু হয়েছিল যেভাবে
যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন
সঞ্জয়ের সেই বিতর্কিত অতীত আলোচনায়, অভিনেতাকে ‘ভণ্ড’ বলে আখ্যা
চলচ্চিত্র নির্মাণে বিশেষ সম্মাননা পাচ্ছেন সুমন
‘চালচিত্র ২’-এ অপূর্ব নেই কেন? জবাব দিলেন নির্মাতা
‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক
১৪ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ সিজন-৫ অনুষ্ঠিত হবে
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে, এই অভিনেত্রীকে চেনেন?
কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার