ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

‘জেলই আপনার যোগ্য জায়গা’, রাজপালকে আদালত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ১২:৯

কোটি টাকার চেক বাউন্স (ডিজঅনার) মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবকে কড়া ভর্ৎসনা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে পাওনাদারদের বকেয়া অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাকে উদ্দেশ্য করে আদালত বলেছেন, ‘জেলই আপনার যোগ্য জায়গা।’ 

ভারতীয় গণয়াধ্যমের খবর, গত ৯ সেপ্টেম্বর শুনানিকালে সুপ্রিম কোর্ট রাজপাল যাদবকে ৫ অক্টোবরের মধ্যে বকেয়া ৫ কোটি রুপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পার হলেও সেই অর্থ জমা দিতে না পারায় আদালতের তীব্র অসন্তোষের মুখে পড়েন এই কৌতুকাভিনেতা।

বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে রাজপালের আইনজীবী ৫০ লাখ রুপির একটি ডিমান্ড ড্রাফট পেশ করে জানান যে এটি ব্যাংকে প্রক্রিয়াধীন রয়েছে। তবে পূর্বে দেওয়া অঙ্গীকার অনুযায়ী পুরো অর্থ জমা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেন আদালত।

শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, পাওনাদাররা অভিনেতার চেয়ে ধনী হতে পারেন, কিন্তু তিনি যেভাবে তাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছেন তাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিনেতার এই মনোভাবের সমালোচনা করে তিনি আরও বলেন, কখন মুখ খুলতে হয় তা তার জানা উচিত এবং জেলই তার জন্য সঠিক জায়গা। এর আগে গত সেপ্টেম্বর মাসের শুনানিতেও সংশ্লিষ্ট বেঞ্চ রাজপাল যাদব আদালতের নির্দেশনা মানছেন না বলে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য দিল্লির ‘মুরালি প্রজেক্টস’ নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায় তিনি সেই ঋণ পরিশোধ করতে পারেননি। পরবর্তীতে পাওনাদার প্রতিষ্ঠান আদালতের দ্বারস্থ হয়।

aliul / aliul

দেব-শুভশ্রীর যে দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা

‘জেলই আপনার যোগ্য জায়গা’, রাজপালকে আদালত

সংগীতে দুই দশক, নতুন ঘোষণা অরিজিতের

আয়কর অভিযান নিয়ে মুখ খুললেন রাকুল

সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’

প্রীতম-শেহতাজের প্রেমের শুরু হয়েছিল যেভাবে

যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন

সঞ্জয়ের সেই বিতর্কিত অতীত আলোচনায়, অভিনেতাকে ‘ভণ্ড’ বলে আখ্যা

চলচ্চিত্র নির্মাণে বিশেষ সম্মাননা পাচ্ছেন সুমন

‘চালচিত্র ২’-এ অপূর্ব নেই কেন? জবাব দিলেন নির্মাতা

‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক

১৪ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ সিজন-৫ অনুষ্ঠিত হবে

২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে, এই অভিনেত্রীকে চেনেন?