দেব-শুভশ্রীর যে দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা
পর্দায় তাদের রসায়ন বরাবরই হিট, তবে এবার রিল আর রিয়েল লাইফ মিলেমিশে যেন একাকার! আসছে পুজোয় মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। এরই মধ্যে ছবির চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’ প্রকাশ্যে এসেছে। আর সেই গানের একটি দৃশ্য ঘিরেই তৈরি হয়েছে তীব্র সমালোচনা।
এই গানে কালো শাড়িতে মোহময়ী রূপে ধরা দিয়েছেন শুভশ্রী, আর তার সঙ্গে মিলিয়ে কালো শার্ট ও ট্রাউজারে নজর কেড়েছেন দেব। গানের ভিডিওতে ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের অংশে দেখা যায়, দেব ও শুভশ্রী একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন। রোম্যান্টিক এই দৃশ্যে দেবকে চোখ বন্ধ অবস্থায় শুভশ্রীর গলার কাছে চুমু খেতে দেখা যায়।
ঠিক সেই মুহূর্তেই গায়কের কণ্ঠে বেজে ওঠে, ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ আর ক্যামেরায় ঠিক তখনই স্পষ্ট হয়ে ওঠে শুভশ্রীর গলার কাছে থাকা একটি লালচে ছাপ, যা দেখে নেটিজেনদের অনেকেই ‘লাভ বাইট’ বলে মনে করছেন।
সেই দৃশ্যটির স্ক্রিনশট ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। কেউ কেউ এটিকে গানের কথার সঙ্গে মিলিয়ে তৈরি করা ক্ষণিকের একটি চিহ্ন বলে মনে করলেও, অনেকেই মেতেছেন রসিকতায়। এক নেটিজেন দৃশ্যের ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা কি ছারপোকার কামড়ের দাগ?’ আরেকজন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে রসিকতা করে লিখেছেন, ‘এই লাভ বাইট কি রাজ দা তুমি দিয়ে পাঠিয়েছিলে শুটিংয়ে?’।
মন্তব্যের মাধ্যমে এসব রসিকতা হলেও কার্যত এটাকে সমালোচনা হিসেবে দেখছেন অনেকে। এই সমালোচনার নেপথ্যে রয়েছে পর্দার বাইরে দেব-শুভশ্রীর কিছু অতিরঞ্জিত কর্মকাণ্ড। যেমন কিছুদিন আগেই সিনেমার প্রচারের সময় ভরা মঞ্চে হাঁটু গেড়ে শুভশ্রীর হাতে চুমু খান দেব, যা বেশ আলোচনার জন্ম দেয়। এছাড়াও কোলে তুলে ফটোগ্রাফিও বেশ সমালোচনা তৈরি করেছিল। যখন তারা এসব নিয়ে খবরের শিরোনাম, এমন সময়ে গানের এই দৃশ্য সমালোচনা আরও বাড়াল।
এর আগে সম্পর্কে থাকাকালীন প্রায়ই সংবাদের শিরোনাম হয়েছেন এই তারকা জুটি। বর্তমানে তারা একে অপরের প্রাক্তন হলেও কাজের দিক থেকে নিজেদের মনোযোগ সরাননি।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা। এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে দেবের অভিষেক হতে যাচ্ছে, পাশাপাশি তিনিই ছবিটির প্রযোজক।
aliul / aliul
দেব-শুভশ্রীর যে দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা
‘জেলই আপনার যোগ্য জায়গা’, রাজপালকে আদালত
সংগীতে দুই দশক, নতুন ঘোষণা অরিজিতের
আয়কর অভিযান নিয়ে মুখ খুললেন রাকুল
সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’
প্রীতম-শেহতাজের প্রেমের শুরু হয়েছিল যেভাবে
যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন
সঞ্জয়ের সেই বিতর্কিত অতীত আলোচনায়, অভিনেতাকে ‘ভণ্ড’ বলে আখ্যা
চলচ্চিত্র নির্মাণে বিশেষ সম্মাননা পাচ্ছেন সুমন
‘চালচিত্র ২’-এ অপূর্ব নেই কেন? জবাব দিলেন নির্মাতা
‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক
১৪ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ সিজন-৫ অনুষ্ঠিত হবে