চরফ্যাসনে শিশু কন্যার মৃত্যুর শোকে মায়ের আত্নহত্যা
চরফ্যাসনের দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের শিশু কন্যার মৃত্যুর শোকে মানুষিক বিকারগ্রস্ত দুই সন্তানের জননী ফহিমা বেগম(৩০) নামের এক গৃহবধুর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাবার বসত ঘরের আড়াঁর সাথে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন দুলারহাট থানা পুলিশ। নিহত গৃহবধু একই গ্রামের বাকপ্রতিবন্ধী শাহাবুদ্দিনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান,নিহতের স্বামী বাকপ্রতিবন্ধী শাহাবুদ্দিন পেশায় জেলে। ১২ বছর আগে একই গ্রামের বাকপ্রতিবন্ধী শাহাবুদ্দিনের সাথে নিহত ফাহিমার পরিবারিক ভাবে বিয়ে হয়। নিহত ফাহিমা দুই সন্তানের জননী ছিলেন। গত মাসে তার ৮ বছরের শিশু কন্যা মারিয়া পানিতে পরে মারা যায়। শিশু কন্যার মৃত্যুর শোকে তিনি মানুষিক বিকারগ্রস্ত হয়ে পরেন। তার বাবা মাইনুদ্দিন মানুষিক বিকারগ্রস্ত মেয়ে ফহিমাএবং তার অপর ৬ বছরের শিশুকন্য ফারজানাকেসহ তার বাড়িতে নিয়ে যান। বাবার বাড়িতে রেখেই তার চিকিৎসা চলছিলো।
ঘটনার দিন দুপুরের তিনি পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরের আড়ার সাথে নিজের পরিদয়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। দুলারহাট থানা পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। শিশু কন্যার মৃত্যু শোকেই বিকারগ্রস্ত মাহিমা আত্নহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে। দুলারহাট থানার উপ-পরিদর্শক মো. ফারুক জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরিরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহতের স্বজনদের ভাষ্যমতে তার শিশু কন্যার মৃত্যুর পর থেকেই তিনি মানুষিক বিকারগ্রস্ত ছিলেন। ময়না তদন্তের জন্য মরদেহটি ভোলা মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied