সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
সৌদি আরবের আসির প্রদেশের আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গত কয়েকদিন ধরে সৌদির বিভিন্ন বেসামরিক অবকাঠামোকে টার্গেট করছে ইরান সমর্থিত এ সশস্ত্র বাহিনী।
মঙ্গলবার (৬ অক্টোবর) হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক্সে এক পোস্টে বলেছেন, ব্যালিস্টিক মিসাইল হামলাটি ছিল নির্ভুল এবং সরাসরি। এতে বিমানবন্দরটি বিমান চলাচল বিঘ্ন ঘটে এবং বিমানবন্দরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
সৌদির আকাশ দিয়ে বিমান না চালাতে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন সারে। তিনি বলেছেন, “সৌদির আকাশসীমায় বিমান চালালে কী পরিণতি ভোগ করতে হবে আমরা আমাদের সেই সতর্কতা আবারও পুনর্ব্যক্ত করছি। তাদের আকাশসীমা এখন আমাদের সামরিক লক্ষ্যের বিষয়ে পরিণত হয়েছে।”
সৌদি আরব হুথিদের সর্বশেষ এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
এরআগে সৌদির জাজান এবং নাজরানের বিমানবন্দরে হামলা চালায় হুথিরা। যেটির তথ্য নিশ্চিত করেছে রিয়াদ। হুথিদের হামলায় এ দুটি বিমানবন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোখা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালির আশপাশ থেকে হুথি যোদ্ধাদের হটিয়ে দিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। পাশাপাশি লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনি বন্দর শহর মোখার নিয়ন্ত্রণ নিয়েছে বলেও দাবি করেছে সশস্ত্র বাহিনী।
গতকাল ৫ অক্টোবর সোমবার লোহিত সাগরের উপকূল ধরে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী দ্রুত অগ্রসর হয়। এ সময় তারা বাব আল-মান্দেব প্রণালীর আশপাশের বেশ কয়েকটি অবস্থান থেকে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের হটিয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোচার দিকে এগিয়ে যায়।
সোমবার স্থানীয় সময় বিকেলের দিকে এক বিবৃতিতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল পরিষদ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মোচা সরকারি বাহিনীর দখলে এসেছে; সরকারি আরেকটি সূত্রের তথ্য অনুসারে, সৌদি বিমান বাহিনীর ব্যাপক সহায়তায় সৈন্যরা শহরটির উপকণ্ঠে পৌঁছেছে। খবর পাওয়া গেছে যে হুথি যোদ্ধারা পাহাড়ি এলাকার দিকে পিছু হটছে।
এই দাবির সত্যতা অবশ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। আর হুথি বিদ্রোহীরা ইয়েমেনি সরকারের এই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
সূত্র: আলজাজিরা
aliul / aliul
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮