ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সংযুক্ত আরব আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল দখলদার ইসরায়েল। গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিব যাচ্ছিল বিমানটি। এ সময় এটির দায়িত্বে থাকা ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড়কে কুড়াল দিয়ে আঘাত করেন তার কো-পাইলট।
ইসরায়েল জানিয়েছে, কো-পাইলট বিমানটি ছিনতাই করে ইসরায়েলের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনাতে বিধ্বস্ত করার পরিকল্পনা করেছিলেন। এমন পরিস্থিতিতে ওই বিমানটি নিজেরাই ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি ইসরায়েলি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস মঙ্গলবার (৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
সিবিএস বলেছে, যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর ইসরায়েল দীর্ঘদিন ধরে একটি নীতি অবলম্বন করে আসছে— যদি কোনো যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের শিকার হয় এবং ইসরায়েলের দিকে এগিয়ে যায়, তাহলে এটি ভূপাতিত করা হবে। যেন ছিনতাই করা বিমান দিয়ে গুরুত্বপূর্ণ কোনো জায়গায় হামলা না চালানো যায়।
ফ্লাইদুবাইয়ের ওই বিমানটিত প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন। যারমধ্যে দেড়শরও অধিক ছিলেন ইসরায়েলি যাত্রী।
যদি ওই বিমানটি কো-পাইলট ছিনতাই করে ইসরায়েলের দিকে নিয়ে আসতে পারতেন তাহলে এটি ভূপাতিত করা হতো। যখন দুই পাইলটের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে, তখন এটি সৌদির আকাশসীমায় ছিল এবং বিমানটি শেষ পর্যন্ত সৌদির তাইফ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
শেষ পর্যন্ত যদি ইসরায়েল বিমানটি ভূপাতিত করত তাহলে যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অনুমোদন লাগত।
মূলত ধরে নেওয়া হয়, ছিনতাই করা বিমান দিয়ে গুরুত্বপূর্ণ কিছুতে হামলা করলে শত শত মানুষের মৃত্যু হতে পারে। আর যদি বিমান ভূপাতিত করা হয় তাহলে নির্দিষ্ট সংখ্যক মানুষের মৃত্যু হবে।
ইসরায়েলি একটি সূত্র সিবিএসকে এ ব্যাপারে বলেছেন, “একটি যাত্রীবাহী বিমান ইসরায়েলের সুপরিচিত আজরেয়েলি ভবনগুলোতে, বিমানবন্দরে অথবা গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামোতে আছড়ে পড়ে শত শত মানুষের মৃত্যুর বদলে, এটিকে ভূপাতিত করাকে ভালো হিসেবে বিবেচনা করা হয়।”
বিমান থেকে যখন ছিনতাইয়ের সংকেত দেওয়া হয় তখন ইসরায়েলি যুদ্ধবিমান উড্ডয়ন করে বিমানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।
এদিকে বিমান ছিনতাইয়ের ওই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ক্যাপ্টেন পাইলট ও তার কো-পাইলট দুজনই আহত হন।
সূত্র: সিবিএস
aliul / aliul
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮