ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২৬ বিকাল ৬:২৭

ওমান উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি ট্যাংকারে হামলায় অন্তত ১২ ক্রু সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টার সময় হামলার ওই ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে ১১ জনই ভারতীয় নাগরিক বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে ওই ট্যাংকারে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। আহত ক্রু সদস্যরা বর্তমানে ওমানে চিকিৎসা নিচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‌‌‌‘‘আজ সকালের দিকে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিসে হামলার তীব্র নিন্দা জানায় ভারত... হরমুজ প্রণালী অতিক্রম করার সময় জাহাজটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’’

ট্যাংকারটিতে ১৭ জন ভারতীয়সহ মোট ১৯ জন নাবিক ছিলেন। আহতদের মধ্যে ১১ জনই ভারতীয়। বিবৃতিতে বলা হয়েছে, “ওমান কর্তৃপক্ষের সহায়তায় আহত নাবিকদের উদ্ধার করে ওমানের খাসাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজে নাবিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে অন্যতম ভারত। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে হামলায় ভারতের কয়েকজন নাবিক নিহত হয়েছেন।

নয়াদিল্লি বলছে, গত মাসে একই অঞ্চলে একটি পণ্যবাহী জাহাজে হামলায় ভারতীয় এক নাবিক নিহত হন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে অব্যাহত হামলার ঘটনা ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

যুদ্ধ শুরুর পর থেকেই উপসাগরীয় তেল ও গ্যাস পরিবহনের এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে ইরান। কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ব্যর্থ কিংবা নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়ার অভিযোগে মাঝেমধ্যেই বিভিন্ন জাহাজে হামলা চালায় তেহরান।

জবাবে ইরানি বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন নির্দেশ মানতে অস্বীকৃতি জানানো জাহাজগুলোতেও হামলা চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, “অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।”

“ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বন্ধ এবং আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল ও বাণিজ্য দ্রুততম সময়ের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’’

সূত্র: এএফপি।

aliul / aliul

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ