ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২৬ বিকাল ৫:২২

রাশিয়া এবং ইউক্রেনকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে ভারত। এই প্রস্তাব পাঠানোর মাধ্যমে ভারত আনুষ্ঠানিকভাবে প্রথমবার চার বছর ধরে চলমান এ যুদ্ধের একজন মধ্যস্থতাকারীর ভূমিকায় এলো।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির অনলাইন সংবাদমাধ্যম সিএনএন- নিউজ ১৮ আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইউক্রেন সফরে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। সেখানে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছিলেন তিনি। পরে রুশ কর্মকর্তাদের সঙ্গে এ ইস্যুতে আলোচনা হয়েছে তার।

ভারতের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে যে ৩টি পয়েন্ট বা দফার ওপর জোর দেওয়া হয়েছে, সেগুলো হলো— (ক)জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা বন্ধ করা, (খ) কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে শস্য ও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা এবং (গ) কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করা।

এই প্রস্তাবের মাধ্যমে যুদ্ধের একাধিক দিক—যেমন অবকাঠামোর ওপর হামলা এবং সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ার বিষয়টি—একই সঙ্গে সমাধানের চেষ্টা করা হয়েছে।

অন্যান্য প্রস্তাবের চেয়ে ভারতের প্রস্তাব যে কারণে আলাদা

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত সাড়ে ৪ বছরে বিভিন্ন সময়ে মস্কো ও কিয়েভকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর, তুরস্ক ও যুক্তরাষ্ট্র। কিন্তু পূর্ববর্তী প্রস্তাবগুলোর তুলনায় ভারতের প্রস্তাবটি অনেক বেশি ব্যাপক। কারণ, এতে অবকাঠামো ও বাণিজ্যিক জাহাজের সুরক্ষার পাশাপাশি পণ্য সরবরাহ সচল রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মিশর ও তুরস্ক মূলত জাহাজের ওপর হামলা বন্ধ করে শস্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি মূলত 'জ্বালানি যুদ্ধবিরতি' বা জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধের বিষয়টিকে কেন্দ্র করে ছিল।

ভারতের তিন-দফা প্রস্তাবে এই বিষয়গুলোকে একত্রিত করার পাশাপাশি কৃষ্ণসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের সুরক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র : ফার্স্টপোস্ট

aliul / aliul

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল