প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যদি প্রয়োজন হয় তাহলে খেলাধুলা ও সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দিয়ে শিল্প ও উৎপাদন খাতের বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখা হবে। এছাড়া পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়ালে কষ্ট করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট জানালেন, তারা দেশের উৎপাদন ঠিক রাখতে কম প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেবেন।
ইরানের নেতারা বলে থাকেন, মার্কিনিদের অবরোধে তারা খুব বেশি একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কথায় এর প্রভাব কিছুট স্পষ্ট হয়েছে।
তিনি এ নিয়ে বলেছেন, “উৎপাদনের যে চক্র আছে আমরা সেটিকে ক্ষতিগ্রস্ত হতে দিতে পারি না। আমরা বিদ্যুৎ, গ্যাস, পেট্রোল, পানি এবং অন্যান জ্বালানির ব্যবহার কমাব।”
পশ্চিমাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে কষ্ট করতে হবে উল্লেখ করে মাসুদ আরও বলেন, “প্রতিরোধ এবং পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়ানোর শর্ত হলো সবাইকে কষ্ট সহ্য করতে হবে।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর টানা ৪০ দিন রক্তক্ষয়ী যুদ্ধ চলে। মার্কিনি ও ইরানিদের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করে। যা এখনো চলছে।
অপরদিকে ইরান জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে।
সূত্র: আলজাজিরা
aliul / aliul
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক