ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ১২:৩৯

গত কাল বুধবারের হামলার ২৪ ঘণ্টার মধ্যে আজ বৃহস্পতিবার ফের সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হামলা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। হুথি বিদ্রোহীদের মুখপাত্র জেনারেল ইয়াহিয়া কাসিম সারী এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরের দিকে এই হামলা পরিচালনা করা হয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ব্রিগেডিয়ার জেনারেল সারী বলেছেন, “আমাদের সশস্ত্র বাহিনী সফলভাবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে; ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত করেছে।”

এর আগে গত কাল বুধবার স্থানীয় সময় ভোরের দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল হুথি যোদ্ধারা। সেই হামলায় দুই বিমানবন্দরে ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৬ জন।

বুধবার দুই বিমানবন্দরের পাশাপাশি সৌদির ৩টি সামরিক ঘাঁটিতেও ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুথি বিদ্রোহীরা। বিমানবন্দরের হামলায় নিহত ও আহতের তথ্য আসার পর হুথিদের বিরুদ্ধে বড় আকারে পাল্টা অভিযানের ঘোষণা দেয় ইয়েমেনের সরকার। সেই ঘোষণার রেশ কেটে যাওয়ার আগেই কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয়বার হামলা করল হুথি বিদ্রোহীরা।

সরকারবিরোধী এই যোদ্ধারা সৌদি আরবে ধারাবাহিক হামলার মাধ্যমে তিনজনকে হত্যার কথা জানানোর ঠিক একদিন পর এবং রিয়াদ-সমর্থিত ইয়েমেনি সরকার হুথিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা দেওয়ার পর এই হামলার দাবিটি সামনে এল।

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘাতের শুরু ২০১৪ সাল থেকে। পরের বছর ২০১৫ সালের মধ্যে রাজধানী সানাসহ ইয়েমেনের গোটা উত্তরাঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সফল হয় হুথিরা।

তবে দেশটির দক্ষিণাঞ্চল এখনও তাদের নিয়ন্ত্রণে আসেনি। সৌদি আরবের সহযোগিতায় এই অংশটি শাসন করেছে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ইয়েমেনি প্রেসিডেন্সিয়াল কাউন্সিল।

টানা কয়েক বছর যুদ্ধের পর ২০২২ সালে ইয়েমেন ও সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে হুথি বিদ্রোহীরা; কিন্তু এই শান্তি ও স্থিতাবস্থা বেশি দিন স্থায়ী হয়নি।

জুলাই মাসে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুথিরা ভূখণ্ড দখলের লড়াইয়ে ইয়েমেনি সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিল সরকারের পাশাপাশি হুথিদের শীর্ষ শত্রুর তালিকায় রয়েছে সৌদি আরবও। চলতি সপ্তাহে এই নিয়ে ৩ বার সৌদিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করল হুথি বাহিনী।

বুধবার এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, সম্প্রতি উসকে ওঠা সংঘাতের জেরে ইয়েমেনের অভ্যন্তরে দুই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র : এএফপি

aliul / aliul

ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

হরমুজে নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে চুক্তি করল ইরান

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কিনা জানিনা : ট্রাম্প

হুথিদের হামলায় সৌদি আরবের ২ বিমানবন্দরে ৩ জন নিহত

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী