ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ইরানে নতুন করে আবারও যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রণালয়কে হামলার পরিকল্পনা সাজানো ও প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন ম্যাগাজিন আটলান্টা।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হবে। আর এই নির্বাচনের আগেই ইরানে হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প। কোন কোন স্থাপনা ও কোথায় কোথায় হামলা চালানো হবে সেটির পরিকল্পনা সাজাতে বলেছেন ট্রাম্প।
যদিও এরআগে শোনা যাচ্ছিল মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত ইরানে নতুন করে আর কোনো হামলা চালাবে না মার্কিনিরা।
মার্কিন সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম হামলার পরিকল্পনা সাজাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প হামলার চূড়ান্ত নির্দেশ দেবেন কি না তা এখন আলোচনাধীন।
ম্যাগাজিনটি আরও জানিয়েছে, ইরান যুদ্ধে সাফল্য দেখাতে এবং পেট্রোলের দামের বিষয়টি বিবেচনা করে নির্বাচনের আগেই সীমিত হামলার ব্যাপারে ভাবা হচ্ছে।
যারা এটির পক্ষে অবস্থান নিয়েছেন তাদের মধ্যে, নির্বাচনের আগে ইরানে হামলা চালালে ট্রাম্প নিজ দেশের নাগরিকদের দেখাতে পারবেন সামরিকভাবে তারা জয় পেয়েছেন।
নির্বাচনের আগের পাশাপাশি নির্বাচনের পরও হামলার ব্যাপারে পরিকল্পনা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর এই হামলা সীমিত থেকে বিস্তৃত হতে পারে। এতে টার্গেট করা হতে পারে ইরানের জ্বালানি অবকাঠামো।
তবে ট্রাম্পের কিছু উপদেষ্টা আবার নির্বাচনের পর পর্যন্ত অপেক্ষা করার কথা বলছেন। তাদের মতে, যদি নতুন করে যুদ্ধ শুরু হয় এবং বিশেষ করে কোনো মার্কিন সেনা নিহত হন তাহলে এটি রিপাবলিকানদের ভোটে প্রভাব ফেলতে পারে।
আটলান্টা জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালায় তাহলে এতে ইসরায়েলও যোগ দেবে।
সূত্র : আটলান্টা
aliul / aliul
ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
হরমুজে নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে চুক্তি করল ইরান
২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের
আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কিনা জানিনা : ট্রাম্প
হুথিদের হামলায় সৌদি আরবের ২ বিমানবন্দরে ৩ জন নিহত
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত