ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১০-২০২৬ বিকাল ৫:২৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। 

ত্রয়োদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যদের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচিত অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এভিয়েশন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নীতি ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমন্বয়ের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করে।

 বাংলাদেশকে একটি অন্যতম প্রধান এভিয়েশন হাব এবং আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসাবে উন্নীতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সামগ্রিক কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয় ।

কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের বাস্তবায়িত অংশ এবং যে সমস্ত পদ শূন্য রয়েছে তার ওপর বিস্তারিত প্রতিবেদন প্রদানের সুপারিশ করে। বৈঠকে শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। 

 কমিটি কার্যকরী টিম হিসাবে সততা ও নিষ্ঠার সঙ্গে “করব কাজ,গড়ব দেশ” এই নীতি ধারণ করে আধুনিক, নিরাপদ, আন্তর্জাতিক মানসম্মত বিমান পরিবহন ও পর্যটন খাত গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার পরামর্শ প্রদান করে। কমিটির কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার জন্য সভাপতি সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৈঠকে  কমিটি সদস্য  ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি;  আলতাফ হোসেন চৌধুরী, এমপি; লুৎফুল্লাহেল মাজেদ, এমপি ; সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি ; আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ,এমপি; মোছাঃ সুরাইয়া জেরিন, এমপি;  শওকত আরা আক্তার, এমপি; মোঃ কামরুল হাসান,এমপি; ও মো. আবু তালিব,এমপি; অংশগ্রহণ  করেন।

বৈঠকে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর ঊর্ধ্বতন  এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

aliul / aliul

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী

উচ্ছেদকৃত জায়গায় মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হবে

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা