কেমোথেরাপির মাঝে তানিয়া বৃষ্টির সময় যেভাবে কাটছে
দীর্ঘদিন ধরে অসুস্থ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার। কেমোথেরাপি চলছে তার। তবে অবস্থা এখন আগের চেয়ে উন্নতির দিকেই। নিজেকে সময় দিচ্ছেন এই সুন্দর পৃথিবীতে। যেন শারীরিক অবস্থা একটু ভালো হতেই নতুন করে শান্তির নিঃশ্বাস ফেলছেন অভিনেত্রী। তার সাম্প্রতিক ছবি ও মন্তব্য তাই বলছে।
বিগত কয়েকদিনে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। ভক্তরাও আশা বাঁধছেন, এখন সুস্থতার পথে তিনি। এখন নিজেকে মেলে ধরছেন একেকটা ফ্রেমে, একেকটা অনুভূতির গল্প দিয়ে।
গত ৪ অক্টোবর সকালে একটি রিসোর্টের দোলনা থেকে বসে তানিয়া লিখেছেন, ‘একটি সুন্দর সকাল, একটি প্রশান্ত মন।’ এরপর ৬ অক্টোবর থেকে শুরু করে আজ পর্যন্ত সেই রিসোর্ট থেকে একে একে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যেমন একটি ছবিতে নীল রঙের ডেনিম স্কার্ট ও সাদা টপস পরে রোদ পোহাতে দেখা গেছে অভিনেত্রীকে। ক্যাপশনে লিখেছেন ‘বাস্কিং ইন দা সানলাইট’। অর্থাৎ, ‘রোদ্রস্নান করছি’।
আবার প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা স্নিগ্ধ রূপের একটি ছবির ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘সামহোয়্যার বিটুইন ন্যাচার অ্যান্ড সেরেনিটি’ অর্থাৎ ‘প্রকৃতি ও প্রশান্তির মাঝে’।
বেজ রঙের গাউন ও ব্লেজার পরিহিত আরেকটি ছবিতে চোখ বন্ধ করে রোদের আভা নিচ্ছেন তিনি, যেখানে তিনি লিখেছেন, ‘গোল্ডেন লাইট, কোয়ায়েট সোল’ অর্থাৎ ‘সোনালী আলোতে শান্ত আত্মা’। এছাড়া গাছের আড়াল থেকে উঁকি দেওয়া বা সিঁড়ি দিয়ে হেঁটে নিচে নেমে আসার কিছু ছবিতে সাদা রঙের লাভ ইমোজি ব্যবহার করেছেন তানিয়া।
প্রতিটি ছবিতেই তার প্রকৃতির কাছাকাছি থাকা এবং এক অদ্ভুত প্রশান্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। আর অভিনেত্রীর এই উপভোগ্য মুহূর্তগুলো দেখে ভক্তরাও নিজেদের মাঝে প্রশান্তি পাচ্ছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী সারাবছরই শুটিংয়ে ব্যস্ত থাকতেন। ইন্ডাস্ট্রি ও দর্শকের কাছে তার চাহিদাও ছিল বেশ। কিন্তু হঠাৎ সব থেমে যায়। এ বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানা যায়, মস্তিষ্কের টিউমারে আক্রান্ত এই অভিনেত্রী। ফেব্রুয়ারিতেই একটি অস্ত্রোপচার করে তানিয়ার টিউমার অপসারণ করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানেও আরেকটি অস্ত্রোপচার হয় তার। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তানিয়া। সেই থেকে বিশ্রাম আর চিকিৎসায় রয়েছেন তিনি।
সম্প্রতি নিজের বর্তমান অবস্থার কথা জানিয়ে তানিয়া বলেছিলেন, তিনি অসুস্থ ছিলেন, তবে এখন অনেকটা ভালো আছেন। তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হয়েছে, এখন চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট হবে। সেটার পর চিকিৎসক জানাবেন, পরবর্তী চিকিৎসা কী হবে।
জানা গেছে, চিকিৎসকের পরামর্শে এখনও বিশ্রামে আছেন তানিয়া বৃষ্টি। খুব দ্রুত কাজে ফিরবেন, কথাবার্তা চলছে।
aliul / aliul
জড়তার কারণে আমি বারবার নিজের চুল ঠিক করছিলাম : শাহরুখ
তিন ঘণ্টায় এক মিলিয়ন, শুরুতেই চমকে দিলো এই নাটক
কেমোথেরাপির মাঝে তানিয়া বৃষ্টির সময় যেভাবে কাটছে
মেহজাবীনকে দেখে ভক্তরা বলছেন, ‘বিয়ের চেয়েও আজ সুন্দর লাগছে’
উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী, পাবেন পূর্ণমন্ত্রীর মর্যাদা
‘নীল রং আমাতেই সাজে’
নানা পাটেকরের শেষ বক্তব্য—কাল বাঁচব কি না জানি না
মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর
শাহরুখের বিশেষ পরামর্শের কথা জানালেন অভিষেক
‘এটা আমাদেরই গল্প’ নাটকের নির্মাতার ‘ফিরে আসার গল্প’ শুরু
মা হতে চলেছেন কিয়ারা, জানালেন সিদ্ধার্থ
১০২ বছর বয়সে মারা গেছেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেইন্ট