তিন ঘণ্টায় এক মিলিয়ন, শুরুতেই চমকে দিলো এই নাটক
‘এটা আমাদেরই গল্প’–এর সাফল্যের পর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’। পারিবারিক ও ভালোবাসার গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি শুরুতেই বাজিমাৎ করেছে।
গত বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় মুক্তি পায় এর প্রথম পর্ব। মুক্তির পর থেকেই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছে এটি। ইতোমধ্যে প্রথম পর্বের ভিউ ৫৪ লাখের বেশি অতিক্রম করেছে!
এরপর বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরেই মুক্তি পায় ধারাবাহিকটির দ্বিতীয় পর্ব। প্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যেই নাটকটির ভিউ প্রায় ১০ লাখ (১ মিলিয়ন) ছুঁই ছুঁই।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, ফায়জুল ইয়ামিন, জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ড. এজাজুল ইসলাম, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
নাটকটির মন্তব্য ঘরে দর্শকেরা গল্প এবং অভিনয়ের প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। নাটকটি নিয়ে দর্শকদের এই আগ্রহ স্পষ্ট করে শুরুতেই দারুণভাবে জমিয়ে দিয়েছে ‘ফিরে আসার গল্প’।
নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছে।
aliul / aliul
ছেলেকে নিয়ে হ্যালোইন উদযাপনে শাবনূর
৫৩ পেরিয়ে ঐশ্বরিয়া, তার সম্পদের পরিমাণ কত?
‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা
হ্যালোইন লুকে অচেনা অপু বিশ্বাস
নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা
আইনি নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অজয়
ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকী
প্রথম পর্বে জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী রহমান
মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’
হ্যালোইনে কুমড়া নিয়ে মেতেছেন স্পর্শিয়া
পর্দায় অপরাধের গল্প তুলে আনা নির্মাতার রান্নাঘরে মৃত্যু
নেটফ্লিক্সে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার