ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ভারতের ওপর ঝারলেন ক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২৬ রাত ৮:১৬

বাংলাদেশে স্টারলিংকের ফোন চালু হওয়া নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক। অপরদিকে ভারতে স্টারলিংকের কার্যক্রম এখনো শুরু করতে না দেওয়ায় দেশটির ওপর ক্ষোভ ঝেরেছেন তিনি। স্পেসএক্সের প্রধান মাস্ক প্রশ্ন রেখেছেন, ভারতের অন্যতম ধনী ব্যক্তি মুখেশ আম্বানি ভারতের আসল বস কি না?

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক্সে তিনি ভারতের সমালোচনা করে লিখেছেন, “বিশ্বের ১৬৫টি দেশে স্টারলিংকের লাইসেন্স আছে। ভারতের সরকারের প্রতিটি আইন মানার পাঁচ বছর পূর্ণ হওয়ার পরও কেন ভারতে এখনো লাইসেন্স নেই? ভারতের আসল বস কী তাহলে আম্বানি?”

অপরদিকে বাংলাদেশে স্যাটেলাইট ফোন চালু নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

স্টারলিংকের পোস্টটি শেয়ার করে মাস্ক লিখেছেন, “বাংলাদেশে এখন স্টারলিংক মোবাইল অ্যাভেইলেভল!”

স্টারলিংক বাংলাদেশে এ সেবা চালু নিয়ে করা পোস্টে লিখেছে, “বাংলালিংক মেলার মাধ্যমে বাংলাদেশে এখন স্টারলিংকের মোবাইল পাওয়া যাচ্ছে। এই মোবাইলে নেটওয়ার্কবিহীন অঞ্চলে এখন লাখ লাখ কাস্টমার এখন অ্যাপস দিয়ে মেসেজ, লোকেশন শেয়ার ও যুক্ত থাকতে পারবেন।”

স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্টাফানি বেডনারেক বাংলাদেশ নিয়ে বলেছেন, “স্টারলিংকের মোবাইল দিয়ে আমরা বাংলাদেশে এখন লাখ লাখ মানুষকে যুক্ত করছি। আমাদের প্রযুক্তি নেটওয়ার্কবিহীন অঞ্চলে বাড়তি কানেক্টিটিভি দিচ্ছে যেন উপকূলীয় জনবসতি, দুর্গম অঞ্চলের ব্যবসা, পরিবার এবং পর্যটকরা যেন সবার সঙ্গে যুক্ত থাকতে পারেন, তারা যেখানেই থাকেন না কেন।”

aliul / aliul

বাংলাদেশ নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ভারতের ওপর ঝারলেন ক্ষোভ

যাত্রীবাহী বাসে রাশিয়ার বোমা হামলায় ৩৩ জন নিহত

ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস : বিজেপি

ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

হরমুজে নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে চুক্তি করল ইরান

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কিনা জানিনা : ট্রাম্প

হুথিদের হামলায় সৌদি আরবের ২ বিমানবন্দরে ৩ জন নিহত

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার