ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‘দেশু ৭’-এর ইভেন্ট থেকে বড় ঘোষণা জিতের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৬ দুপুর ৩:৪৫

ঢালিউড কিংবা টলিউড দুই বাংলার সিনেমার জগতেই দেব ও জিতের জনপ্রিয়তা তুঙ্গে। দীর্ঘদিনের দূরত্ব বা মনোমালিন্য ভুলে এবার নতুন এক ইতিহাসের সাক্ষী হলেন তাদের অনুরাগীরা। ‘দেশু ৭’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেল দুই সুপারস্টারকে। ছোট ভাই দেবের ভালোবাসার আমন্ত্রণে সাড়া দিয়ে পাশে এসে দাঁড়ালেন বড় দাদা জিৎ। 

শুধু উপস্থিতিতেই সীমাবদ্ধ থাকেননি তিনি মঞ্চে দাঁড়িয়েই যৌথভাবে নতুন সিনেমা তৈরির এক চমকপ্রদ ঘোষণা দিয়ে দর্শকমহলে তোলপাড় ফেলে দিয়েছেন। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দুই প্রিয় তারকাকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে দেখে উপস্থিত দর্শক ও ভক্তদের দাবি ওঠে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখতে চান দেব ও জিতকে। 

দর্শকদের সেই আবেগকে সম্মান জানিয়ে মঞ্চে দাঁড়িয়ে জিৎ সরাসরি বলেন, ‘আপনারা যখন আমাদের আবারও একসঙ্গে পর্দায় দেখতে চান, তবে সেটাই হবে। ‘দুই পৃথিবী ২’ যদি তৈরি হয় এবং দেব যদি নিজে পরিচালনা করে, তবে আমি সেই ছবিতে নায়ক হিসেবে কাজ করব।’ জিতের মুখে এমন ঘোষণার পর অনুষ্ঠানস্থলে মুহূর্তেই করতালির ঝড় ওঠে।

জমকালো এই আয়োজনে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় হাজির হয়েছিলেন কালো রঙের আভিজাত্যময় পোশাকে। প্রিয় তারকাদের একনজর দেখতে প্রেক্ষাগৃহ প্রাঙ্গণে হাজারো ভক্তের ভিড় জমে। অনুষ্ঠানে বিশেষ কারণে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত থাকতে না পারলেও দুই তারকার পুনর্মিলনী জাঁকজমক বাড়িয়ে দেয় বহু গুণ। এছাড়া উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্য ও রজতাভ দত্তের মতো জনপ্রিয় তারকারা।

অনুষ্ঠানে সিনেমাটি নির্মাণের পেছনের নানা ঘাত-প্রতিঘাত ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন দেব। বিশেষ করে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ওপর থাকা নিষেধাজ্ঞা কাটিয়ে তাকে আবার সিনেমায় ফিরিয়ে আনার প্রসঙ্গের কথা স্মৃতিচারণ করেন তিনি। অন্যদিকে, অভিনেত্রী ইধিকা পাল জোর দিয়ে বলেন, এই ছবিটি দর্শকহৃদয়ে আলাদা জায়গা করে নেবে এবং এটি একটি মাস্টারপিস হতে যাচ্ছে।

aliul / aliul

অভিনেত্রীকে ‘হেনস্তা’, অভিযুক্ত চালকের খোঁজে ফুটেজে নজর পুলিশের

দুই উৎসবে ভাবনার সিনেমা

হলিউড তারকাদের সম্মাননা অনুষ্ঠানে গাইবেন টেইলর সুইফট

বাপ্পা মজুমদারের শ্রোতাদের মধ্যে নারীদের সংখ্যা কি বেশি?

চালকের আসনে শাবনূর, পাশে গান শোনাচ্ছেন রবি চৌধুরী

বক্স অফিসে কত আয় করল ‘দৃশ্যম ৩’

নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের

‘দেশু ৭’-এর ইভেন্ট থেকে বড় ঘোষণা জিতের

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

জড়তার কারণে আমি বারবার নিজের চুল ঠিক করছিলাম : শাহরুখ

তিন ঘণ্টায় এক মিলিয়ন, শুরুতেই চমকে দিলো এই নাটক

কেমোথেরাপির মাঝে তানিয়া বৃষ্টির সময় যেভাবে কাটছে

মেহজাবীনকে দেখে ভক্তরা বলছেন, ‘বিয়ের চেয়েও আজ সুন্দর লাগছে’