শান্তিতে নোবেল পাওয়ার পর নাভি পিলাই বললেন, এটি কি সত্যি?
আন্তর্জাতিক আইন ও শান্তিকে এগিয়ে নেওয়ার জন্য এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিচারক নাভেনথাম নাভি পিলাই। নোবেল কমিটি প্রকাশ্যে নাম ঘোষণার আগে তাকে ব্যক্তিগতভাবে ফোন করে। কিন্তু ওই সময় তিনি ফোন ধরতে পারেননি। পরে সহকর্মীদের মাধ্যমে জানতে পারেন নোবেলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছেন তিনি।
তবে তখনো তিনি এটি বিশ্বাস করতে পারেননি। তিনি জিজ্ঞেস করেছেন, তথ্যটি সত্যি কি না। এ সময় তিনি বলেন একজন আইনজীবী ও বিচারক হিসেবে তার আরও সত্যতা যাচাই করতে হবে।
তখন পাশ থেকে একজন বলেন, তার নোবেল পাওয়ার খবরটি বিবিসিকে প্রচার করা হচ্ছে। তাই এটি সত্যই হবে।
নোবেল পুরস্কার ঘোষণার সময় ৮৫ বছর বয়সী নাভি পিলাই নুরেমবার্গ আদালতে ছিলেন। তার প্রথম প্রতিক্রিয়াটি ক্যামেরাবন্দি করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড।
ভিডিওতে নাভি পিলাইকে মজাও করতে শোনা যায়। তিনি বলেন, যদি তারা তাকে আরও অভিবাদন জানায় তাহলে তিনি তার পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগাভাগি করবেন। তার কথা শুনে উপস্থিত সবাই হেসে দেন তখন।
নাভি পিলাই আরও বলেন, “একজন আইনজীবী এবং বিচারক হিসেবে, আমি এখনো এটির সত্যতা যাচাই করতে চাই।”
নাভি পিলাইয়ের নেতৃত্বাধীন জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত করে। এতে তারা খুঁজে ফিলিস্তিনিকে ধ্বংস করে দিতে ইসরায়েল গাজার মানুষকে হত্যা করছে। গত বছর এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ইসরায়েল এটি প্রত্যাখ্যান করে।
নিজের প্রথম প্রতিক্রিয়ায় গাজা নিয়ে তৈরি ওই প্রতিবেদন নিয়েও কথা বলেন নাভি পিলাই। তিনি বলেন, “সর্বশেষ আমি যা করেছি তা হলো গাজা নিয়ে তৈরি প্রতিবেদন দাখিল করা। যেখানে আমি উল্লেখ করেছি গাজায় গণহত্যা হচ্ছে। অনেক মানুষ ওই প্রতিবেদন পড়ার পর আমার সাহসের তারিফ করেছে। কিন্তু এ নিয়ে আমি অবাক হয়েছি। শুধুমাত্র সত্য বলতে কেন কাউকে সাহসী হতে হবে?”
সূত্র: আরটিই
aliul / aliul
শান্তিতে নোবেল পাওয়ার পর নাভি পিলাই বললেন, এটি কি সত্যি?
ভূমধ্যসাগরে ঝুঁকিতে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার
বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ সৌদির তিন নাগরিক নিহত
ইসরায়েলকে গণহত্যায় দোষী সাব্যস্ত করা বিচারক পেলেন শান্তিতে নোবেল
শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই
রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত
ইরানে যুদ্ধ বন্ধে ‘সব কিছু’ করতে প্রস্তুত রাশিয়া : পুতিন
বাংলাদেশ নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ভারতের ওপর ঝারলেন ক্ষোভ
যাত্রীবাহী বাসে রাশিয়ার বোমা হামলায় ৩৩ জন নিহত
ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস : বিজেপি
ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
হরমুজে নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে চুক্তি করল ইরান