ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১০-২০২৬ বিকাল ৬:৩২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় সর্বজনীন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান সেবা ও অধিকার নিশ্চিত করার অংশ হিসেবে ডিএসসিসির পক্ষ থেকে মণ্ডপ এলাকার অবকাঠামো উন্নয়ন ও পরিচ্ছন্নতায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর কাকরাইল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ সনাতন পার্টি আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলন, মহালয়া উদযাপন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মো. আবদুস সালাম বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গৃহীত প্রধান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথমবারের মতো ডিএসসিসির আওতাধীন ১৬৮টি পূজা মণ্ডপকে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এর মধ্যে ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে আলাদাভাবে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

তিনি বলেন, পূজামণ্ডপের আশপাশের ক্ষতিগ্রস্ত সড়ক আগামী দুই দিনের মধ্যে মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। পূজা উপলক্ষ্যে পুরো নগরীতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে মণ্ডপ সংলগ্ন ড্রেন ও নর্দমা পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। মণ্ডপ সংলগ্ন এলাকার নষ্ট সড়কবাতি পরিবর্তন, ড্রেনেজ সমস্যা বা শৃঙ্খলার ঘাটতি সংক্রান্ত যেকোনো তথ্য সিটি কর্পোরেশনকে জানানোর আহ্বান জানানো জানাচ্ছি।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, নগর সংস্থার সেবা প্রদানে সমতা ও ভারসাম্য বজায় রাখা আবশ্যক। ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় মসজিদের পাশাপাশি পূজামণ্ডপে সহায়তা এবং ইমামদের পাশাপাশি পুরোহিতদেরও ভাতার আওতায় আনার চর্চা অব্যাহত রয়েছে। সব ধর্মের নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঙ্গীকারবদ্ধ।

aliul / aliul

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ