আমি হয়ত পদক ট্রাম্পের সাথে ভাগাভাগি করব, মজা করে বললেন শান্তিতে নোবেলজয়ী
শান্তিতে নোবেল পুরস্কার জয়ের জন্য গত বছর প্রকাশ্যে দৌড়ঝাঁপ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার বদলে পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গণতন্ত্র অধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
শান্তিতে নোবেল না পাওয়ায় ট্রাম্প হতাশ ও ক্ষুব্ধ হয়েছিলেন। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে নিজের নোবেল পদকটি ট্রাম্পের কাছে তুলে দেন মাচাদো।
এ বছরও ট্রাম্প প্রত্যাশা করেছিলেন তাকে নোবেলে ভূষিত করা হবে। তিনি বলেছিলেন, তিনি নোবেলের প্রাপ্য, কিন্তু নোবেল কমিটি তাকে পুরস্কার দেবে কি না সেটি তিনি নিশ্চিত নয়।
শেষ পর্যন্ত ট্রাম্প আর নোবেল পাননি। এ বছর মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ৮৫ বছর বয়সী আইনজীবী ও বিচারক নাভেনথাম নাভি পিলাই।
তাকে তার সহকর্মীরা নোবেল পুরস্কার পাওয়ার তথ্যটি দেন। তবে বিষয়টি তিনি বিশ্বাস করতে পারছিলেন না।
তিনি তার প্রথম প্রতিক্রিয়ায় বলেন, এই খবরটি সত্যি কি না তা তিনি যাচাই করবেন। ওই সময় তার কাছে যে কয়জন দাঁড়িয়ে ছিল তারা তাকে অভিবাদন জানাচ্ছিলেন। নাভি পিলাই মজা করে ও ট্রাম্পকে খোঁচা দিয়ে বলেন, “আপনারা যদি আমাকে আরও অভিবাদন জানান তাহলে আমি হয়ত ট্রাম্পের সঙ্গে পুরস্কারটি ভাগাভাগি করে নেব।”
নোবেল পাওয়ার খবর পাওয়া নিয়ে এই বিচারক বলেন, “আমাকে আমার ডেস্ক থেকে ডাক দেন ক্রিস্টোপ। তিনি জানান আমি নোবেল জিতেছি। তখন আমি বলি এটি অব্যশ্যই মজা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আপনাদের এই শুভেচ্ছা আমার কাছে সবকিছু। কিন্তু একজন আইনজীবী ও বিচারক হিসেবে আমার এখনো বিষয়টি নিশ্চিত করতে হবে। (হাসতে হাসতে তখন বলেন) আপনারা যদি আমাকে আরও অভিবাদন জানান তাহলে আমি হয়ত ট্রাম্পের সঙ্গে পুরস্কারটি ভাগাভাগি করে নেব।”
সূত্র: বিবিসি
aliul / aliul
দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, ট্রেন বাতিল, মেট্রো চলাচল সীমিত
আমি হয়ত পদক ট্রাম্পের সাথে ভাগাভাগি করব, মজা করে বললেন শান্তিতে নোবেলজয়ী
শান্তিতে নোবেল পাওয়ার পর নাভি পিলাই বললেন, এটি কি সত্যি?
ভূমধ্যসাগরে ঝুঁকিতে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার
বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ সৌদির তিন নাগরিক নিহত
ইসরায়েলকে গণহত্যায় দোষী সাব্যস্ত করা বিচারক পেলেন শান্তিতে নোবেল
শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই
রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত
ইরানে যুদ্ধ বন্ধে ‘সব কিছু’ করতে প্রস্তুত রাশিয়া : পুতিন
বাংলাদেশ নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ভারতের ওপর ঝারলেন ক্ষোভ
যাত্রীবাহী বাসে রাশিয়ার বোমা হামলায় ৩৩ জন নিহত
ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস : বিজেপি