ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১০-২০২৬ দুপুর ৪:১৪

রাজধানীর প্রগতি সরণিতে একটি সিএনজি অটোরিকশা থেকে ১৪৪ বোতল বাংলা মদ জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-গুলশান বিভাগ। 

এ ঘটনায় সিএনজিচালক শফিকুল ইসলামকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে প্রগতি সরণিতে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালে এ অভিযান চালানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, ট্রাফিক-গুলশান বিভাগের বাড্ডা জোনের পুলিশ সদস্যরা নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেন। এ সময় অটোরিকশায় থাকা এক ব্যক্তি দ্রুত পালিয়ে যান। এতে পুলিশের সন্দেহ হলে অটোরিকশাটি তল্লাশি করা হয়। পরে সেখান থেকে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধারসহ চালক শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

aliul / aliul

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ

শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী