‘যেখানে আপনাদের আটকাবে সে জায়গাকে যন্তরমন্তরে পরিণত করুন’
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার কথা ছিল ককরোচ জনতা পার্টির নেতাকর্মী ও বিক্ষোভকারীদের।
তবে পুলিশের ব্যাপক উপস্থিতি ও বাধার কারণে বিক্ষোভকারীরা যন্তরমন্তরে এখন পর্যন্ত জড়ো হতে পারেননি। এমন অবস্থায় ককরোচ পার্টি নতুন নির্দেশনা দিয়েছে। দলটির ভারপ্রাপ্ত প্রধান নেতা অজিঙ্কা সিন্ধে বলেছেন, “যেখানে আপনাদের আটকাবে, সেই জায়গাকে যন্তরমন্তরে পরিণত করুন।”
কয়েক মাস আগে যন্তরমন্তরে দীর্ঘ আন্দোলন করে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করেছিল ককরোচ জনতা পার্টি। এখন তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেন্দ্র কুমারের পদত্যাগ চাইছেন।
মূলত ভোটার তালিকা থেকে কয়েক কোটি নাম বাদ দেওয়ায় দেশটির তরুণরা জ্ঞানেন্দ্রর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা বলেছেন, জ্ঞানেন্দ্র মোদি সরকারের আজ্ঞাবহ ব্যক্তিতে পরিণত হয়েছেন, ফলে তার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।
দিল্লির বিক্ষোভস্থলে যেতে দেওয়া হচ্ছে না কাউকে, কড়া অবস্থান পুলিশের
সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক গীতা পান্ডে যন্তরমন্তর থেকে জানিয়েছেন, সেখানে পুলিশ কর্মকর্তারা সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, মাথার উপর ড্রোন উড়ছে এবং জায়গায় জায়গায় ভারী লোহার ব্যারিকেড বসানো হয়েছে। সেখানে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এমনকি সংবাদ সংগ্রহে যাওয়া কিছু সাংবাদিককেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন গীতা। তিনি বলেছেন, সংবাদমাধ্যম নিউজলন্ড্রি এবং স্ক্রলের সাংবাদিকদের পুলিশ ধরে নিয়ে গেছে।
এছাড়া সাধারণ বিক্ষোভকারীদের ওপরও ধরপাকড় অব্যাহত আছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত প্রায় এক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। যারমধ্যে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে সহ শীর্ষ নেতা আছেন।
এছাড়া জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জার্মানি থেকে এই আন্দোলনে যোগ দিতে ভারতে আসেন।
সূত্র: নিউইয়র্ক টাইমস
aliul / aliul
দাদির শেষ বিদায়ে যেতে প্রস্তাব দেওয়া হয়েছে অভিজিৎকে
‘রাজনৈতিক পরিস্থিতি পক্ষে নেই বোঝায় আতঙ্কিত বিজেপি’
থমকে যাওয়া দিল্লিতে কী ঘটছে?
‘যেখানে আপনাদের আটকাবে সে জায়গাকে যন্তরমন্তরে পরিণত করুন’
দিল্লির বিক্ষোভস্থলে যেতে দেওয়া হচ্ছে না কাউকে, কড়া অবস্থান পুলিশের
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
সিজেপির বিক্ষোভ : দিল্লিতে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক
দেশে ‘কালো জরুরি অবস্থা’ জারি করেছে বিজেপি : আম আদমি পার্টি
বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক
ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০
পানামায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, বড় বিপর্যয় ঘোষণা করলেন প্রেসিডেন্ট
সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা