রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২
এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো হামলার শিকার হলো সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর। শনিবারের সর্বশেষ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে ঘটনার বিষয়ে অবগত তিন ব্যক্তির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পরে সৌদি কর্তৃপক্ষও নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি। ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন ৩০০ জনের বেশি। বিস্ফোরণের পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটে। প্রথমে সৌদি কর্তৃপক্ষ নিহতের সংখ্যা নিশ্চিত না করলেও পরে সরকারি বিবৃতিতে ১২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং একজন করে ফিলিস্তিনি, মার্কিন, মিসরীয়, জর্ডানীয়, সিরীয় ও সুদানি নাগরিক রয়েছেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আহত হয়েছেন ৩০০ জনের বেশি। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হামলার পর এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাই করতে সাময়িকভাবে সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, বিমানবন্দরে বিকট বিস্ফোরণের পর বিভিন্ন স্থানে আহত মানুষকে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলের দিকে ছুটে যায় এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স। আহতদের হাসপাতালে নিতে হেলিকপ্টারও ব্যবহার করা হয়।
হামলায় আহত এক যাত্রী রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণের আগে বিমানবন্দরের বাইরে আকাশে একটি বস্তু উড়ে যেতে দেখেছিলেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই বহির্গমন ফটকের কাছে ছাদের একটি অংশ ধসে পড়ে।
হামলার পর বিমানবন্দরের প্রবেশপথগুলো বন্ধ করে দেয় পুলিশ। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ওই সময় রিয়াদগামী ফ্লাইটগুলো বাতিল অথবা অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে বিমানবন্দরে হামলার পর নিজ নিজ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ। রিয়াদে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে নাগরিকদের বিমানবন্দর ও আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একই ধরনের সতর্কতা জানিয়েছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কানাডার দূতাবাস।
রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে রিয়াদের প্রধান বিমানবন্দরে এটি তৃতীয় দফার হামলা। এর আগে দুটি হামলায় চারজন নিহত হন। সেসব হামলায় সৌদি আরবের একটি যাত্রীবাহী উড়োজাহাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আগের হামলাগুলোর দায় স্বীকার করেছিল ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। তবে শনিবারের সর্বশেষ হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ স্বীকার করেনি।
aliul / aliul
ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন, করল জরুরি অবতরণ
পাকিস্তানের রাজধানীতে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি
‘বিমানবন্দরের বদলে বিমানবন্দর’ নীতিতে সৌদির বিমানবন্দরে হামলা হুথিদের
হুথিদের ওপর হামলার ব্যাপারে ভাবছেন ট্রাম্প
আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি গেছেন চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে
মক্কা ও মদিনা বাদে সৌদির আকাশসীমায় প্লেন চলাচলে নিষেধাজ্ঞা হুথিদের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি
হুথিদের কঠোর জবাব দেওয়া হবে, হুমকি সৌদি জোটের
আদালত থেকে ছাড়া পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ জন, রাতে মুক্ত ধ্রুব রাঠি
দিল্লিতে বিক্ষোভ : ছাড়া পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত
রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২