আদালত থেকে ছাড়া পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ জন, রাতে মুক্ত ধ্রুব রাঠি
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা আদালত থেকে ছাড়া পেয়েছেন। অন্যদিকে, ইউটিউবার ধ্রুব রাঠিকে শনিবার গভীর রাতে ছেড়ে দেওয়া হয়েছে।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) শনিবারের যন্তর মন্তর বিক্ষোভের আগে দিল্লি পুলিশ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছিল। একজন পুলিশ কর্মকর্তা জানান, তাকে গতকাল গভীর রাতে ছেড়ে দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘তিনি যদি নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করেন, তবে তাকে আবার আটক করা হতে পারে বা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।’
মুক্তি পাওয়ার পর ধ্রুব রাঠি জানান, তাকে আটক করা হয়নি, বরং ‘অপহরণ’ করা হয়েছিল।
বাড়ি ফিরে এক্স-এ ভিডিও পোস্ট করে রাঠি লেখেন, ‘আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ, পুরো ঘটনাটি এখানে তুলে ধরা হলো।
এদিকে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কাকে আজ সকালে প্রতিরোধমূলক গ্রেপ্তারের পর স্থানীয় একটি আদালত মুক্তি দিয়েছেন। সূত্র জানিয়েছে, আগামী এক বছর ‘শান্তিভঙ্গ’ হতে পারে এমন কোনো কাজ করবেন না– এই শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
আজ সকালে সিজেপির এই তিন নেতাকে দিল্লি কন্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়ে যাওয়া হয়। ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পরিকল্পিত বিক্ষোভের দ্বিতীয় দিনে এই প্রতিরোধমূলক আটকের ঘটনা ঘটে।
শনিবার রাজনীতিবিদসহ ৩ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছিল এবং পরে রাতে ছেড়ে দেওয়া হয়। দিল্লির যন্তর মন্তরে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ চারপাশে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করে, যার ফলে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে ভাগ হয়ে যেতে বাধ্য হয়।
সূত্র: এনডিটিভি
aliul / aliul
ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন, করল জরুরি অবতরণ
পাকিস্তানের রাজধানীতে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি
‘বিমানবন্দরের বদলে বিমানবন্দর’ নীতিতে সৌদির বিমানবন্দরে হামলা হুথিদের
হুথিদের ওপর হামলার ব্যাপারে ভাবছেন ট্রাম্প
আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি গেছেন চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে
মক্কা ও মদিনা বাদে সৌদির আকাশসীমায় প্লেন চলাচলে নিষেধাজ্ঞা হুথিদের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি
হুথিদের কঠোর জবাব দেওয়া হবে, হুমকি সৌদি জোটের
আদালত থেকে ছাড়া পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ জন, রাতে মুক্ত ধ্রুব রাঠি
দিল্লিতে বিক্ষোভ : ছাড়া পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত
রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২