হুথিদের ওপর হামলার ব্যাপারে ভাবছেন ট্রাম্প
ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর হামলা চালানোর ব্যাপারে ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি সমর্থিত সামরিক জোট ও হুথিদের মধ্যে প্রায় দুই মাস ধরে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটলেও ট্রাম্প এতে জড়িত হতে অপরাগতা প্রকাশ করেন।
তবে গতকাল রিয়াদের বাদশা খালিদ বিমানবন্দরে ভয়াবহ মিসাইল হামলার পর তিনি তার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেন। হুথিদের এ হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক মার্কিনি আছেন। এছাড়া দুই বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছেন।
হামলার পর এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্র কি হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে এখন আরও সক্রিয়ভাবে অংশ নেবে কি না। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সম্ভবত, আমরা বিষয়টি দেখছি। আমরা মাত্র সাম্প্রতিক হামলার ব্যাপারে জানতে পেরেছি। তো বিষয়টি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আমরা দ্রুতই পদক্ষেপ নেব।”
ট্রাম্প এ সময় জানান তিনি সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলবেন।
তখন অপর এক সাংবাদিক জিজ্ঞেস করেন যুক্তরাষ্ট্র কী হুথিদের বিরুদ্ধে হামলায় যুক্ত হবে কি না। তখন ট্রাম্প বলেন, “আমরা এটি দেখব।”
এদিকে গতকালের হামলার পর হুথিরা সৌদির আকাশসীমায় নিষেধাজ্ঞা জারি করেছে। তারা বলেছে মক্কা ও মদিনা অঞ্চলগামী বাদে অন্য কোনো প্লেন সৌদির আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। যদি করে তাহলে তারা হামলার শিকার হতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান
aliul / aliul
ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন, করল জরুরি অবতরণ
পাকিস্তানের রাজধানীতে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি
‘বিমানবন্দরের বদলে বিমানবন্দর’ নীতিতে সৌদির বিমানবন্দরে হামলা হুথিদের
হুথিদের ওপর হামলার ব্যাপারে ভাবছেন ট্রাম্প
আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি গেছেন চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে
মক্কা ও মদিনা বাদে সৌদির আকাশসীমায় প্লেন চলাচলে নিষেধাজ্ঞা হুথিদের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি
হুথিদের কঠোর জবাব দেওয়া হবে, হুমকি সৌদি জোটের
আদালত থেকে ছাড়া পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ জন, রাতে মুক্ত ধ্রুব রাঠি
দিল্লিতে বিক্ষোভ : ছাড়া পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত
রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২