ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাব আল-মান্দেবের কাছে নৌকা ডুবে ১৩৯ জন অভিবাসীর মৃত্যু, ৮৪ জন নিখোঁজ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৩:৪

লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব আল-মান্দেব প্রণালির কাছে এডেন সাগরের জিবুতির উপকূলে নৌকা ডুবে ১৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন আরও কমপক্ষে ৮৪ জন। নিহতদের মধ্যে ১৫ জন শিশুও আছে।

নৌকাটিতে মোট যাত্রী ছিলেন ৩ শতাধিক । বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে জাতিসংঘের অভিবাসন বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) রোববার এক বিৃবতিতে জানিয়েছে, গত ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত থেকে ৯ অক্টোবর ভোরের মধ্যে কোনো এক সময় ডুবেছে নৌকাটি।

জিবুতির কোস্টগার্ড বাহিনীর তৎপরতায় দুর্ঘটনার বেঁচে ফিরতে পেরেছেন ৮০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। আইওএমকে তারা জানিয়েছেন, তারা সবাই ইথিওপিয়ার নাগরিক এবং বাব আল-মান্দেব প্রণালি পার হয়ে ইয়েমেন-সৌদি সীমান্ত নিয়ে সৌদি আরবে প্রবেশের পরিকল্পনা ছিলো তাদের। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের তল্লাসী অভিযান অব্যাহত রয়েছে।

আইওএম-এর জিবুতি মিশনের প্রধান আলেকজান্দ্রে কোইসাক এ ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেছেন, “জরুরি সহায়তা প্রদানের লক্ষ্যে আমাদের দলগুলো স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছে।”

কোইসাক আরও বলেছেন, “এই মর্মান্তিক ঘটনাটি সেই বিপদের কথা স্পষ্টভাবে মনে করিয়ে দেয়, যার মুখোমুখি হতে হয় অভিবাসীদের—যারা উন্নত অর্থনৈতিক সুযোগের সন্ধানে এই অভিবাসন পথ পাড়ি দিতে গিয়ে ঝুঁকির মুখে পড়েন।”

আলেকজান্দ্রে কোইসাক অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানানী, জিবুতির সরকারি কর্তৃপক্ষ যাদের দাফন করেছে, মৃতের এই সংখ্যায় কেবল তাদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিবাসীরা নিজেরাও অনেককে দাফন করেছেন, তবে কর্তৃপক্ষ মৃতদেহগুলো শনাক্ত বা যাচাই না করা পর্যন্ত তাদের সরকারি তালিকায় যুক্ত করা হবে না।

অস্থিতিশীলতা সত্ত্বেও যাত্রা অব্যাহত

জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মান্দেব প্রণালী—যার সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২০ কিলোমিটার (১২.৪ মাইল)—হর্ন অফ আফ্রিকা থেকে আসা হাজার হাজার অভিবাসীর কাছে একটি জনপ্রিয় পথ, তবে একইসঙ্গে এই পথ বেশ বিপজ্জনকও।

পারস্য উপসাগরীয় দেশগুলোতে কর্মসংস্থান ও নিরাপত্তার সন্ধানে অনেকেই এই ঝুঁকিপূর্ণ যাত্রায় শামিল হন। এই অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা—যেমন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের উত্তেজনা এবং গত মাসে ইয়েমেনের সেনাবাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে পুনরায় শুরু হওয়া সংঘাত—কোনো কিছুই তাদের এই যাত্রা থেকে বিরত রাখতে পারছে না। আইওএমের তথ্যানুযায়ী, গত ১০ই সেপ্টেম্বরের পর থেকে তারা ইথিওপিয়া থেকে জিবুতিতে ২০,০০০-এরও বেশি মানুষের আগমন রেকর্ড করেছে।

সংস্থাটির তথ্যমতে, গত বছর পাঁচ লক্ষেরও বেশি মানুষ এই পথ ধরে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেছিল এবং তাদের মধ্যে অন্তত ৯০০ জন প্রাণ হারিয়েছেন কিংবা নিখোঁজ হয়েছেন।

জিবুতি কেবল অভিবাসীদের যাত্রা শুরুর স্থানই নয়; সম্প্রতি সেনাবাহিনী-হুথি বিদ্রোহী সংঘাতের জেরে ইয়েমেন থেকে কয়েক হাজার মানুষ পালিয়ে এই দেশটিতে আশ্রয় নিচ্ছেন।

aliul / aliul

অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল-সমাবেশ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ

পুলিশের বড় অংশ বিক্ষোভকারীদের পক্ষে: রাহুল গান্ধী

বাব আল-মান্দেবের কাছে নৌকা ডুবে ১৩৯ জন অভিবাসীর মৃত্যু, ৮৪ জন নিখোঁজ

জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের: ‘অবাক’ জেলেনস্কি, ‘নিশ্চুপ’ রাশিয়া

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন, করল জরুরি অবতরণ

পাকিস্তানের রাজধানীতে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি

‘বিমানবন্দরের বদলে বিমানবন্দর’ নীতিতে সৌদির বিমানবন্দরে হামলা হুথিদের

হুথিদের ওপর হামলার ব্যাপারে ভাবছেন ট্রাম্প

আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি গেছেন চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে

মক্কা ও মদিনা বাদে সৌদির আকাশসীমায় প্লেন চলাচলে নিষেধাজ্ঞা হুথিদের

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি