ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পুলিশের বড় অংশ বিক্ষোভকারীদের পক্ষে: রাহুল গান্ধী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৩:৬

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, বিক্ষোভকারীদের প্রতি দেশটির বিপুলসংখ্যক পুলিশ সদস্যের সমর্থন রয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘ঠিক ৫০ শতাংশ পুলিশ সদস্য আমাদের বলছেন, আমরা যা করছি তা সঠিক এবং আমাদের এটি চালিয়ে যাওয়া উচিত।’ বার্তা সংস্থা আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, পুলিশ, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এবং ভারতের জনগণ একদিকে রয়েছেন। অন্যদিকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের আরও চার-পাঁচজন সদস্য।

রাহুল গান্ধীর অভিযোগ, নির্বাচন কমিশনের এসব কর্মকর্তা ‘ভোট চুরি’ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কাজে সহায়তা করছেন।

aliul / aliul

অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল-সমাবেশ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ

পুলিশের বড় অংশ বিক্ষোভকারীদের পক্ষে: রাহুল গান্ধী

বাব আল-মান্দেবের কাছে নৌকা ডুবে ১৩৯ জন অভিবাসীর মৃত্যু, ৮৪ জন নিখোঁজ

জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের: ‘অবাক’ জেলেনস্কি, ‘নিশ্চুপ’ রাশিয়া

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন, করল জরুরি অবতরণ

পাকিস্তানের রাজধানীতে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি

‘বিমানবন্দরের বদলে বিমানবন্দর’ নীতিতে সৌদির বিমানবন্দরে হামলা হুথিদের

হুথিদের ওপর হামলার ব্যাপারে ভাবছেন ট্রাম্প

আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি গেছেন চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে

মক্কা ও মদিনা বাদে সৌদির আকাশসীমায় প্লেন চলাচলে নিষেধাজ্ঞা হুথিদের

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি