দিল্লিতে আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত রয়েছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লি সহ ভারতের একাধিক শহর। সেই আন্দোলনের পিছনে কারা আছে, কি উদ্দেশ্য রয়েছে তা বাংলাদেশের মন্ত্রীদের ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যাবে। এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।
সোমবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় রাজ্যটির উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় একটি দুর্গাপুজার উদ্বোধনে এসে এসব।মন্তব্য করেন দিলীপ ঘোষ।
এই আন্দোলনের পিছনে বিদেশী রাষ্ট্রের মদদ রয়েছে বলেও অভিযোগ দিলীপের। তার বক্তব্য, বিদেশ থেকে প্রচুর অর্থ আসছে। আর তা রুখতেই ভারতের কেন্দ্রীয় সরকার সংসদে 'ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট' (এফসিআরএ) নামক একটা বিল আনছে। যার অর্থ- বিদেশ থেকে আসা অনুদানের উপর নিয়ন্ত্রণ এবং সেই অর্থের ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করার আইন। কিন্তু সেই বিলকে ভেস্তে দিতেই এই ধরনের আন্দোলন চলছে।
'ককরোচ জনতা পার্টি'র (সিজেপি) আন্দোলনে'কে সমর্থন জানিয়ে আন্দোলনে নামা তৃণমুল কংগ্রেসের মতো রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তার অভিমত, 'বিরোধীদের আসলে এখন কোনও কাজ নেই। তাই, পুজো আসছে একটু ঘোরো, আনন্দ করো। শীত আসছে, ধরনা দাও। এর বেশি কিছু নয়।'
aliul / aliul
সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা হুথিদের
ইয়েমেনের রাজধানীতে ব্যাপক বিমান হামলা চালাতে যাচ্ছে সৌদি
‘ভয়ে’ হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা নিলো না সৌদি
যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র দেখালেন কিম
অনিশ্চিত বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের নীতিগত তাগিদ
নিরাপত্তা শঙ্কায় এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে যাচ্ছেন প্রিন্স সালমান
প্রতিবেশী আরব দেশগুলোতে স্থল হামলার পরিকল্পনা ইরানের
সপ্তাহে বিশ্বজুড়ে এল নিনোর প্রভাব: দাবানল, বিদ্যুৎ সংকট ও খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ
দিল্লিতে আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত রয়েছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী
মঙ্গলে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ভ্রমণের রেকর্ড করল নাসার পারসিভিয়ারেন্স
নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে বিক্ষোভ : সিজেপির ২ শীর্ষনেতা আটক
হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় সব দেশকে এক হওয়ার আহ্বান আমিরাতের