ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ৪:৩২

ডেঙ্গু প্রতিরোধে শুধু আলোচনা সভা ও সেমিনারে সীমাবদ্ধ না থেকে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান। তিনি বলেন, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে ডেঙ্গু প্রতিরোধসহ নাগরিকদের যথাযথ সেবা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএইচের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান। প্রবন্ধ পর্যালোচনা করে বক্তব্য দেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হালিম, ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তালুকদারসহ অন্যরা।

বক্তারা বলেন, করোনার মতো ডেঙ্গুও বাংলাদেশে মহামারি আকার ধারণ করছে। অথচ ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার সংকট থাকায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুর রব বলেন, ডেঙ্গু আক্রান্ত এক লাখেরও বেশি মানুষ শনাক্ত হলেও তা প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ দেখা যাচ্ছে না। রাজনীতি যদি কেবল ক্ষমতার জন্য হয়, তাহলে জনগণের প্রতি রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা থাকে না।

তিনি আরও বলেন, জনগণের প্রতি সরকারের চেয়ে বিরোধী দলের দায়বদ্ধতা বেশি দেখা যাচ্ছে। কারণ, বিরোধী দলকে জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। সরকার দাবি করে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় এসেছে; কিন্তু জনগণের জন্য তাদের কোনো কর্মসূচি দেখা যায় না।

বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে অধ্যাপক আব্দুর রব বলেন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সংগঠনের উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক দল ও সরকারের ভূমিকা আরও বেশি জরুরি। ডেঙ্গু মহামারির দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের মতো অন্যান্য সামাজিক সংগঠনকেও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ করেন।

aliul / aliul

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু

সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার