প্রতিবেশী আরব দেশগুলোতে স্থল হামলার পরিকল্পনা ইরানের
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে আবারও হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। এমন আশঙ্কায় নিজেদের পারমাণবিক অবকাঠামোর নিরাপত্তা জোরদার করছে ইরান। এর সঙ্গে প্রতিবেশী আরব দেশগুলোতে স্থল হামলার পরিকল্পনাও আছে তাদের।
স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। এতে বলা হয়েছে, নতুন করে হামলার শিকার হলেই প্রতিবেশী দেশগুলোতে স্থল হামলার পরামর্শ দিয়েছেন ইরানের চরমপন্থি রাজনীতিবিদরা।
প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে পারমাণবিক অবকাঠামো এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করছে ইরান।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যুদ্ধ আবারও শুরু হতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে প্যারামিলিটারি বাহিনীর সদস্যদের বিভিন্ন স্কুল ও কিন্ডারগার্টেনে পাঠানো হচ্ছে। তারা শিশুদের যুদ্ধ সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। অপরদিকে সাধারণ মানুষকে বিমান বিধ্বংসী অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এছাড়া মধ্যস্থতাকারীদের ইরান সতর্কতা দিয়েছে, এবার যুদ্ধ শুরু করা হলে ইরানের জবাব আরও আগ্রাসী হবে। যারমধ্যে থাকবে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার চেষ্টা।
একইসঙ্গে ইরান সৌদি আরবকে সতর্কতা দিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে তাদের তেল পরিশোধনাগারকে টার্গেট করা হবে।
এদিকে কোন দেশে ইরান সরাসরি সেনা পাঠাতে পারে সেটি উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। তবে তাদের সম্ভাব্য গন্তব্য হতে পারে বাহরাইন ও আমিরাত। বিশেষ করে আমিরাতে ঢুকতে পারে ইরানি সেনা। এছাড়া দেশটিতে আকাশ হামলার তীব্রতাও বাড়তে পারে।
সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল
aliul / aliul
সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা হুথিদের
ইয়েমেনের রাজধানীতে ব্যাপক বিমান হামলা চালাতে যাচ্ছে সৌদি
‘ভয়ে’ হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা নিলো না সৌদি
যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র দেখালেন কিম
অনিশ্চিত বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের নীতিগত তাগিদ
নিরাপত্তা শঙ্কায় এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে যাচ্ছেন প্রিন্স সালমান
প্রতিবেশী আরব দেশগুলোতে স্থল হামলার পরিকল্পনা ইরানের
সপ্তাহে বিশ্বজুড়ে এল নিনোর প্রভাব: দাবানল, বিদ্যুৎ সংকট ও খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ
দিল্লিতে আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত রয়েছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী
মঙ্গলে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ভ্রমণের রেকর্ড করল নাসার পারসিভিয়ারেন্স
নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে বিক্ষোভ : সিজেপির ২ শীর্ষনেতা আটক
হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় সব দেশকে এক হওয়ার আহ্বান আমিরাতের