ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিরাপত্তা শঙ্কায় এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে যাচ্ছেন প্রিন্স সালমান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ৪:৩৪

ইয়েমেনের হুথিদের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার জেরে নিজ নিরাপত্তার জন্য এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ সালমান। গতকাল সোমবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

এতে বলা হয়েছে, হুথিদের হামলার তীব্রতা বাড়ার কারণে সালমান বেশি নিরাপত্তাবেষ্টিতে প্রাসাদে যাচ্ছেন।

৪১ বছর বয়সী প্রিন্স সালমানকে গত মঙ্গলবার সর্বশেষবার প্রকাশ্যে দেখা যায়। ওইদিন একটি রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। এরপর আর তিনি সামনে আসেননি।

ওয়ালস্ট্রিট জার্নাল বলেছে, যেসব প্রাসাদে নিরাপত্তা অনেক বেশি এবং বাঙ্কার আছে, সেগুলোতে আসা-যাওয়া করছেন সৌদির পরবর্তী বাদশাহ।

এছাড়া বাছাই করা একটি নিরাপত্তাবাহিনীকে তার নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে।

গত শনিবার সৌদি আরব গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলার শিকার হয়। এদিন রিয়াদ বিমানবনন্দরে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হুথি বিদ্রোহীরা। এ হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন। যারমধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর।

এটি মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর এটি কোনো উপসাগরীয় আরব দেশে সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা ছিল বলে জানান সৌদির কর্মকর্তারা।

ওই হামলার পর থেকেই রিয়াদের বাদশাহ খালিদ বিমানবন্দর বন্ধ রয়েছে। এখনো সেটি খোলা হয়নি। হুথিরা গত পাঁচদিনে দেশটির সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরটিতে চারবার হামলা চালিয়েছে।

সৌদির জ্বালানিমন্ত্রী হুমকি দিয়েছেন, হুথিরা যেমন ভয়াবহ হামলা চালিয়েছে, তাদের জবাবও সমান গুরুতর হবে।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

aliul / aliul

সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা হুথিদের

ইয়েমেনের রাজধানীতে ব্যাপক বিমান হামলা চালাতে যাচ্ছে সৌদি

‘ভয়ে’ হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা নিলো না সৌদি

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র দেখালেন কিম

অনিশ্চিত বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের নীতিগত তাগিদ

নিরাপত্তা শঙ্কায় এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে যাচ্ছেন প্রিন্স সালমান

প্রতিবেশী আরব দেশগুলোতে স্থল হামলার পরিকল্পনা ইরানের

সপ্তাহে বিশ্বজুড়ে এল নিনোর প্রভাব: দাবানল, বিদ্যুৎ সংকট ও খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ

দিল্লিতে আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত রয়েছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

মঙ্গলে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ভ্রমণের রেকর্ড করল নাসার পারসিভিয়ারেন্স

নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে বিক্ষোভ : সিজেপির ২ শীর্ষনেতা আটক

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় সব দেশকে এক হওয়ার আহ্বান আমিরাতের

ইরানে সম্ভবত আমরা ‘বাড়াবাড়ি’ করে ফেলেছি : ট্রাম্প