ইয়েমেনের রাজধানীতে ব্যাপক বিমান হামলা চালাতে যাচ্ছে সৌদি
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালাতে যাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন, হুথিদের নিয়ন্ত্রিত সানা থেকে সাধারণ মানুষকে সরে যেতে অল্প সময়ের মধ্যে নির্দেশনা জারি করা হবে।
এর কিছুক্ষণ পরই তিনি সরে যাওয়ার নির্দেশনা জারি করেন। এক্সে তিনি একটি ম্যাপ প্রকাশ করেছেন যেখানে ইয়েমেনের একটি তেল স্থাপনা রয়েছে।
সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেছেন, “সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সানার ‘ইয়েমেনি তেল কোম্পানি/ আল-সাবাহ কেন্দ্রীয় স্টেশন থেকে সাধারণ মানুষকে তাদের নিরাপত্তার জন্য সরে যাওয়ার অনুরোধ করছে।”
এর আগের এক্স পোস্টে তিনি বলেন, সানায় তারা ‘বিশেষ অভিযান’ চালাবেন। এ কারণে আগে থেকেই বেসামরিকদের সরে যাওয়ার সুযোগ দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।
হুথিদের পাল্টা হুমকি
সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এমন তথ্য জানানোর পর পাল্টা হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, ইয়েমেনের রাজধানীতে যে কোনো হামলার জবাবে সৌদির রাজধানী রিয়াদে পাল্টা হামলা চালানো হবে। আর এই জবাব হবে কঠোর ও বেদনাদায়ক।
গত কয়েকদিন ধরেই হুথি ও সৌদির মধ্যে সরাসরি সংঘাত চলছে। এরমধ্যে গত শনিবার রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে ভয়াবহ মিসাইল হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন। এরপর থেকেই সৌদি হুথিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে।
সূত্র: আলজাজিরা
aliul / aliul
সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা হুথিদের
ইয়েমেনের রাজধানীতে ব্যাপক বিমান হামলা চালাতে যাচ্ছে সৌদি
‘ভয়ে’ হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা নিলো না সৌদি
যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র দেখালেন কিম
অনিশ্চিত বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের নীতিগত তাগিদ
নিরাপত্তা শঙ্কায় এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে যাচ্ছেন প্রিন্স সালমান
প্রতিবেশী আরব দেশগুলোতে স্থল হামলার পরিকল্পনা ইরানের
সপ্তাহে বিশ্বজুড়ে এল নিনোর প্রভাব: দাবানল, বিদ্যুৎ সংকট ও খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ
দিল্লিতে আন্দোলনের পেছনে বাংলাদেশের হাত রয়েছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী
মঙ্গলে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ভ্রমণের রেকর্ড করল নাসার পারসিভিয়ারেন্স
নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে বিক্ষোভ : সিজেপির ২ শীর্ষনেতা আটক
হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় সব দেশকে এক হওয়ার আহ্বান আমিরাতের