ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ১০:৩৫

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও গভীর করার সুযোগ নিয়েও আলোচনা করেছে উভয় পক্ষ। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বিশেষ করে জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা জানান। বাংলাদেশের টেকসই ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ খাতে আরও সহযোগিতার সুযোগ খতিয়ে দেখতে তিনি আলজেরিয়ার রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান।

বৈঠকে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জাহাজ নির্মাণ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর সুযোগ নিয়েও আলোচনা করে। বাংলাদেশের খাদ্যনিরাপত্তা জোরদারে সার খাতে সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন হুমায়ুন কবির।

তিনি বলেন, এসব কৌশলগত খাতে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারে। বন্ধুত্বপূর্ণ দুই দেশের অংশীদারত্ব গভীর করতে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে আলজেরিয়ার আগ্রহের কথা প্রকাশ করেন। বাংলাদেশের প্রস্তাবগুলোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে আলজেরিয়ার রাষ্ট্রদূত জ্বালানি, ওষুধশিল্প, সার, জাহাজ নির্মাণ এবং সামুদ্রিক নৌপরিবহন সেবায় সহযোগিতা বাড়ানোর আগ্রহ জানান।

aliul / aliul

'ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা'

সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

রাজধানীর তিন অভিজাত হোটেল-বারে অভিযান, মিলল নানা অনিয়ম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২

বিশ্ব মান দিবস আজ

দুই সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ-কিরগিজস্তান

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি