ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মোবাইল চুরির চেষ্টা, ট্রেনের জানালায় ঝুলে রইল চোর


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২৬ বিকাল ৭:০

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি চলন্ত ট্রেনের জানালা দিয়ে সন্দেহভাজন এক মোবাইল চোরের ঝুলে থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চলন্ত ট্রেনের জানালা দিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় যাত্রীরা তার হাত ধরে ফেলায় ট্রেনের বাইরে ঝুলে থাকতে বাধ্য হন তিনি। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিহারের ভাগলপুর জেলার শিবনারায়ণপুর রেলস্টেশন এলাকায় চাঞ্চল্যকর ওই ঘটনা ঘটেছে। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় ওই ব্যক্তি জানালা দিয়ে বাইরে থেকে চলন্ত ট্রেনের এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

তবে কামরার ভেতরের যাত্রীরা সঙ্গে সঙ্গে ওই চোরের হাত শক্ত করে ধরে ফেলেন। ট্রেন চলতে শুরু করলেও যাত্রীরা তাকে ছেড়ে না দিয়ে ধরে রাখেন। এর ফলে চলন্ত ট্রেনের বাইরে দীর্ঘপথ তাকে ঝুলে থাকতে হয়।

ভিডিওতে দেখা যায়, ট্রেনটি সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি নিজেকে সামলানোর জন্য ধস্তাধস্তি করছেন। আর স্টেশনে উপস্থিত লোকজন এই নাটকীয় দৃশ্য দেখছেন। কিছু দূর ঝুলন্ত অবস্থায় থাকার পর স্থানীয় একটি প্ল্যাটফর্মে পড়ে যান তিনি। পরে সেখানকার নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন।

এই ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। অনেকেই ভিডিওর দৃশ্য নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ বলেছেন, চোরকে উপযুক্ত শাস্তি দেওয়ার দরকার ছিল। আবার কেউ বলেছেন, তার সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি।

aliul / aliul

ইরানের ওপর এ মুহূর্তে হামলা চালানো সুবিধাজনক নয় : নেতানিয়াহু

স্বামীর জায়গায় ভুলে ট্রাম্পের কথা বললেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব

মোবাইল চুরির চেষ্টা, ট্রেনের জানালায় ঝুলে রইল চোর

ভারতে জেন-জিদের যে আন্দোলন হচ্ছে, তা বাংলাদেশ থেকে অনুপ্রাণিত

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত পোপ লিও

এক মাসে ইয়েমেনের নতুন ১৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করেছে হুথিরা

সানায় তেল কোম্পানিতে হামলার পর সৌদির আরামকোতে পাল্টা হামলা হুথিদের

মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প

১৫ অক্টোবর চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু

৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের টিকাদানে ডব্লিউএইচওর বার্তা

মমতার বাড়ির সামনে তার ওপর ছুরি হামলার চেষ্টা, নারী আটক

রিয়াদের আকাশে ২ হুথি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ : ধ্বংসাবশেষের পতনে আহত ৪

সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা হুথিদের